নাটোর রেলওয়ে স্টেশন থেকে ব্যাগ চুরির পাঁচ দিন পর জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-এর হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পর্যটকদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষায় নাটোর থানা পুলিশ এ বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।