
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীর শাহবাগ মোড়ে তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয়ে তারা এই প্রতিবাদ জানান।
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে একটি পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছিল এনসিপি। সমাবেশ চলাকালে রাত পৌনে ১০টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলটির অন্তত চারজন নেতাকর্মী গুরুতর আহত হন। এই হামলার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরবর্তীতে মধ্যরাতে ঘটনার রেশ ছড়ায় রাজধানীতেও। এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী শাহবাগে জড়ো হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং একটি বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ থেকে বক্তারা এই কাপুরুষোচিত হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ