
চট্টগ্রামের মীরসরাইয়ে মোবাইল চুরির অভিযোগে আটক রেজাউল করিম (৩৫) নামে এক যুবককে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এই ঘটনা ঘটে।
ওই যুবককে মারধর না করে, সংশোধনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে তাকে দিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে কোনো অপরাধে না জড়ানোর অঙ্গীকার নেওয়া হয়। তবে স্থানীয় পুলিশের ভাষ্যমতে, চুরির মতো অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করার নিয়ম রয়েছে।