
জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওর কথোপকথনে হামলাকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট ছিল। হামলার সময় বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করা হয় এবং হামলাকারীরা একে অন্যকে আক্রমণের জন্য উসকানি দিচ্ছিল।
হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না বা রাজনৈতিক কোনো মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত কি না পুরো বিষয়টি এখনো অস্পষ্ট।
উল্লেখ্য, নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন মূলত অস্ট্রেলিয়ার নাগরিক। একজন ভ্রমণপিপাসু হিসেবে তিনি বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়িয়েছেন। ফেসবুকে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।
বিদেশে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত ক