
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ১১ দলীয় জোট।
রোববার বিরোধীদলীয় প্রধান নেতার বাসভবনে জোটভুক্ত দলগুলোর এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে এই নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তারিখগুলো নিচে তুলে ধরা হলো:
মনোনয়নপত্র জমা: ১৩ আগস্ট (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট
ভোটগ্রহণের দিন ও স্থান: ২০ আগস্ট (দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, জাতীয় সংসদ অধিবেশন কক্ষে)
নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ২৪৯ জন ভোটার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর এই পদটি শূন্য হয়।