
প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
নবরাত্রির মেলায় রাইডে ধোনি-অনন্ত, ভাইরাল মজার ভিডিও
নবরাত্রির মেলায় রাইডে ধোনি-অনন্ত, ভাইরাল মজার ভিডিও.
জামনগর, ২০ অক্টোবর. নবরাত্রি উৎসবের মেলায় ক্রিকেট মাঠের বাইরে দেখা গেল ভিন্ন এক ধোনিকে। গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রিনসে অম্বানি পরিবারের নবরাত্রি মেলায় স্ত্রী সাক্ষীকে নিয়ে ১৮ অক্টোবর হাজির হন ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি। সেখানে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গে রাতে ঘুরে বেড়ান তিনি, চড়েন মেলার রাইডে. এবিপি লাইভ ও আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে আসা ভিডিওগুলোতে ধোনিকে দেখা যায় ভিড়ের মধ্যে আইসক্রিম হাতে ঘুরতে, পরে দল বেঁধে ড্রাগন-বোট রাইডে উঠতে.
সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, প্রথমে দোলনায় (ঝুলা) চড়েন ধোনি আর অনন্ত। এরপর অনন্ত একটি ঘূর্ণায়মান কেবিন রাইডের দিকে এগিয়ে যান এবং হাতের ইশারায় ধোনিকে যোগ দিতে বলেন। ধোনি হাসিমুখে হাত নেড়ে না করে দেন, যেন বলছেন এই ঘূর্ণনে তার মাথা ঘুরবে। ক্যাপ্টেন কুলের এই স্বভাবসুলভ ভঙ্গি দেখে নেটিজেনরা হেসে কুটিকুটি.
প্রতিবেদনে বলা হয়, ১৬ অক্টোবর স্ত্রীকে নিয়ে জামনগরে পৌঁছান ধোনি। রিলায়েন্সের নবরাত্রি উদযাপনে নয় দিনের অনুষ্ঠানে বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, টাইগার শ্রফ ও দিশা পাটানিসহ বহু বলিউড তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কেউ কেউ মঞ্চে অনুষ্ঠানও করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা স্টোরি ২০২৬