ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাততলা এই ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।