দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালিতে ১২ টন কিটক্যাট চকলেট চুরি

ইউরোপের ব্যস্ত সড়কে পরিবহনের সময় ঘটে গেল এক অদ্ভুত অথচ বিশাল চুরির ঘটনা। ইতালির একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাক থেকে গায়েব হয়ে গেছে প্রায় ১২ টন কিটক্যাট চকলেট। ইস্টার উৎসবের ঠিক আগমুহূর্তে ঘটা এই চুরির ঘটনায় চকলেটপ্রেমীদের মধ্যে যেমন ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি নেসলে কর্তৃপক্ষ পড়েছে বেশ বিপাকে। প্রায় ৪ লাখ ১৩ হাজারের বেশি কিটক্যাট বারসহ পুরো ট্রাকটিই এখন নিখোঁজ।

সবচেয়ে মজার ব্যাপার হলো, চুরি হওয়া এই কিটক্যাটগুলো সাধারণ কোনো চকলেট ছিল না। এগুলো ছিল ফর্মুলা ওয়ান (এফ১) থিমের বিশেষ সিরিজের সংস্করণ, যা রেসিং কারের আদলে তৈরি করা হয়েছিল। শখের এই নতুন কালেকশন বাজারে আসার আগেই চোরেরা হাত সাফাই করায় কোম্পানিটি কিছুটা রসিকতা করেই বলেছে, তারা সবসময় গ্রাহকদের কিটক্যাট দিয়ে একটু ‘বিরতি’ নিতে বলে, কিন্তু চোরেরা বোধহয় সেই স্লোগানকে একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছে!

নেসলে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ মার্চ এই চুরির ঘটনা ঘটে এবং বর্তমানে তারা স্থানীয় পুলিশ ও সরবরাহকারীদের সাথে নিয়ে জোর তদন্ত চালাচ্ছে। পাচার হওয়া এই বিশাল পরিমাণ চকলেট অবৈধ বাজারে বিক্রি হওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও প্রতিটি প্যাকেটে থাকা বিশেষ 'ব্যাচ কোড' চোরদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী এই কোড অনুসরণ করেই পণ্যগুলো শনাক্ত করার চেষ্টা করছে।

ইস্টার উৎসবের আগে এমন ঘটনায় বাজারে এই জনপ্রিয় চকলেটের সরবরাহে কিছুটা টান পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আপাতত ১২ টনের এই ‘মিষ্টি’ চুরির রহস্য উদ্ঘাটন করাই এখন গোয়েন্দাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

1

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

2

সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তন আনছে সরকার

3

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মাসুদ সাইদী | মাল

4

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের প্রবাসী মোশারফ নিহত

5

আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি, বড় ধাক্কা খে

6

Australia VS Bangladesh আজ ওডিআই লাইভ ম্যাচ দেখুন ২০২৬

7

ব্রাজিল বনাম হাইতি ম্যাচের ভবিষ্যৎবাণী

8

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

9

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

10

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে আরিফুল হক, জিকে

11

দৌলতপুরে উত্তেজনার জেরে শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতা

12

৬০ নিত্যপণ্যে উৎসে কর কমছে

13

নেতানিয়াহুর সাথে যৌথভাবেই যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্

14

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার

15

আজকের খেলার সূচি ৩০ মার্চ ২০২৬ | আইপিএল ও আন্তর্জাতিক ফুটবল

16

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক: ৩০ মার্চ বনা

17

ঈদুল আজহা ২০২৬ সম্ভাব্য তারিখ | ঢাকা ফাইলস

18

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

19

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতব

20