শেরপুর সদরের তিনটি ইউনিয়নে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহতদের সবাইকে জলাতঙ্কের টিকা ও জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।...…
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার ধাক্কায় বাবর আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।...…
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবারের সব ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...…
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।...…
কুড়িগ্রামের জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...…
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।
প্লে স্টোর ছাড়াই সরাসরি ফোনে ইনস্টল করুন