|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
সম্পাদকীয় নীতিমালা

সম্পাদকীয় নীতি (Editorial Policy)

ঢাকা স্টোরি একটি স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল সংবাদমাধ্যম। আমাদের প্রতিটি সংবাদ নিচের সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশিত হয়।

১. নিরপেক্ষতা ও ভারসাম্য

আমরা কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্বার্থান্বেষী মহলের পক্ষে বা বিপক্ষে সংবাদ পরিবেশন করি না। বিতর্কিত বিষয়ে সব পক্ষের বক্তব্য তুলে ধরা আমাদের বাধ্যতামূলক নীতি।

২. সত্যতা যাচাই

প্রকাশের আগে প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা হয়। একক অযাচাইকৃত উৎসের ভিত্তিতে কোনো গুরুতর অভিযোগ প্রকাশ করা হয় না।

৩. উৎসের গোপনীয়তা

জীবনের ঝুঁকিতে থাকা উৎসের পরিচয় প্রকাশ করা হয় না। উৎসের নিরাপত্তাই আমাদের কাছে সর্বাগ্রে।

৪. শিশু ও ভুক্তভোগীর সুরক্ষা

যৌন নিপীড়ন, শিশু নির্যাতন বা সংবেদনশীল অপরাধের সংবাদে ভুক্তভোগীর নাম-পরিচয় প্রকাশ করা হয় না।

৫. বিজ্ঞাপন ও সম্পাদকীয়র পৃথকীকরণ

বিজ্ঞাপনদাতার স্বার্থে সংবাদের বিষয়বস্তু প্রভাবিত হয় না। স্পন্সরড কনটেন্ট স্পষ্টভাবে চিহ্নিত থাকে।

৬. সংশোধনের অঙ্গীকার

ভুল তথ্য প্রকাশিত হলে দ্রুত সংশোধন করে পাঠককে জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।