ভুয়া খবর, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে ঢাকা স্টোরি সক্রিয়ভাবে কাজ করে। আমাদের ফ্যাক্ট-চেক প্রক্রিয়া নিচে তুলে ধরা হলোঃ
জনস্বার্থসংশ্লিষ্ট, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বা ক্ষতিকর হতে পারে এমন দাবিগুলোকে ফ্যাক্ট-চেকের জন্য অগ্রাধিকার দেওয়া হয়।
প্রতিটি দাবি প্রাথমিক উৎস — সরকারি বিবৃতি, আদালতের নথি, গবেষণা প্রতিবেদন বা সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য — থেকে যাচাই করা হয়।
ছবি ও ভিডিওর ক্ষেত্রে রিভার্স ইমেজ সার্চ, মেটাডাটা বিশ্লেষণ ও ভৌগোলিক যাচাই করা হয়।
যাচাই শেষে দাবিটিকে সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর বা অপ্রমাণিত — এই চারটি শ্রেণির একটিতে ফেলা হয়।
প্রতিটি ফ্যাক্ট-চেক প্রতিবেদনে ব্যবহৃত সব উৎসের লিংক দেওয়া থাকে, যাতে পাঠক নিজে যাচাই করতে পারেন।
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।