গাজীপুরের শ্রীপুরে নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীর গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিহত নারীর স্বামী উদ্ভব চন্দ্র দাসকে (২৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনের অন্যান্য কারণ উদ্ঘাটনে পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।