দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিলারা হাফিজের ইন্তেকাল ও প্রধানমন্ত্রীর শোকবার্তা ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সদ্য প্রয়াত দিলারা হাফিজ | ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমা দিলারা হাফিজকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অত্যন্ত সজ্জন এবং দেশপ্রেমিক শিক্ষাবিদকে হারাল।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে ইন্তেকাল করেন দিলারা হাফিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘ অসুস্থতার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঈদুল ফিতরের দিন এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: কফিনে

1

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করুন, সংসদে প্রস্তাব বিএনপি এমপির

2

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতাকর্ম

3

ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা

4

এপ্রিলের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দে

5

ফ্রান্স শিবিরে বিশ্বকাপ শুরুর আগেই গৃহদাহ

6

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

7

ছয় মাস পর পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ৪৩ বস্তা টাকা, ভাঙত

8

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

9

এসিআই প্রিমিও প্লাস্টিকে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২

10

কাউন্টি ক্রিকেটে লিয়াম লিভিংস্টোনের ফাইফার, কেন্টের ব্যাটিং

11

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ জনের মৃত্যু | Saudi Ara

12

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

13

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

14

এসিআই পিএলসি-তে ডিজিটাল মার্কেটিং প্লানার পদে ক্যারিয়ার গড়ার

15

তেহরান বিমানবন্দরে ফের নিয়মিত ফ্লাইট শুরু

16

ইরান-ইসরাইল একে অপরকে এক সপ্তাহ শান্তিতে থাকতে দেবে: ট্রাম্প

17

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

18

ব্রাজিলকে কাঁপানো কে এই বুয়াদ্দি?

19

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছে

20