দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

তদন্তে নির্দোষ এনসিপি নেতা সুজা ও সাদিয়া, শাস্তি পাচ্ছেন ইভা

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে নারী কর্মীর আনা অনৈতিক প্রস্তাবের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। দলের অভ্যন্তরীণ তদন্ত শেষে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি। তবে মিথ্যা অভিযোগ তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে মূল অভিযোগকারী সানজিদা সুলতানা ইভার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটি।

গতকাল সোমবার (৬ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা ও তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দুই নেতার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তবে ভবিষ্যতে সাংগঠনিক শিষ্টাচার ও অধিকতর দায়িত্বশীলতা নিশ্চিত করতে এস এম সুজা উদ্দিনকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এমন গুরুতর ও মিথ্যা অভিযোগ উত্থাপন করে দলের শৃঙ্খলা নষ্ট করার অপরাধে মূল অভিযোগকারী সানজিদা সুলতানা ইভাকে এনসিপি এবং এর আওতাধীন সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত থাকার (স্থগিত) নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ জুন চট্টগ্রামের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এনসিপির নারী কর্মী সানজিদা সুলতানা ইভা অভিযোগ করেছিলেন, গত ১৪ জুন জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলের রুফটপ বারে রাজনৈতিক পদ ও চাকরির প্রলোভন দেখিয়ে সুজা উদ্দিন তাঁকে অনৈতিক প্রস্তাব দেন এবং ‘ডিল অর ডেথ’ বলে ভয়ভীতি দেখান। এই ঘটনায় ১৭ জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।

তবে এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা দাবি করে গত ২১ জুন চট্টগ্রামের একটি আদালতে ইভাসহ কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন এনসিপি নেত্রী সাদিয়া আফরিন। আদালত বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। দলীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমেও প্রকৃত সত্য ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সাদিয়া আফরিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার | ঢাকা স্টোরি

1

স্পেন-পর্তুগাল মহারণ গড়াতে পারে অতিরিক্ত সময়ে, রয়েছে টাইব্রে

2

১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

3

ইংল্যান্ডকে খোঁচা দিয়ে আর্জেন্টিনার ফুটবলারদের ট্রোল ও উদযাপ

4

প্রাণ আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ: আবেদন করুন এ

5

আনচেলত্তির কৌশলগত ব্যর্থতা: হালান্ড-জাদুতে ব্রাজিলের বিশ্বকা

6

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি

7

গাজীপুরে ঘুষ নিয়ে আসামিকে ছাড়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

8

হাড়ের শক্তি বাড়াতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি আসলেই ভাল

9

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

10

এবার নিজের ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে অ্যাপলের সিরির কণ্ঠ ও

11

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশ বাং

12

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

13

"এটা জঘন্য বিশ্বকাপ" ফিফার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইরান অধিনা

14

বৈদেশিক চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

15

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়

16

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে গ্রাহকদের চরম ভো

17

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

18

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন

19

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন ন

20