দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার নিজের ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে অ্যাপলের সিরির কণ্ঠ ও কথা বলার গতি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে (Siri) ব্যবহারকারীদের জন্য আরও স্বাভাবিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার করে গড়ে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। এখন থেকে ব্যবহারকারীরা সিরির কথা বলার গতি এবং কণ্ঠের আবেগের মাত্রা নিজেদের পছন্দমতো পরিবর্তন করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপলের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ আইওএস ২৭–এর (iOS 27) তৃতীয় বেটা সংস্করণে এই নতুন ফিচারটি চালু করা হয়েছে। এর আগে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশে ‘শিগগিরই আসছে’ বার্তা দেখা গেলেও, নতুন সংস্করণে এটি পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে।

এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নারী বা পুরুষ কণ্ঠই নয়, নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন উচ্চারণের কণ্ঠও বেছে নিতে পারবেন। পাশাপাশি সিরি কত দ্রুত কথা বলবে এবং তার কণ্ঠে কতটা মানবিক আবেগ প্রকাশ পাবে, সেটিও ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কণ্ঠস্বর পরিবর্তনের সময় সিরি কয়েকটি পরিচিত বাক্য শুনিয়ে নতুন কণ্ঠস্বরটি কেমন শোনাবে, তার নমুনাও দেখাবে।

প্রতিদ্বন্দ্বী বিভিন্ন এআই সেবায় কণ্ঠস্বরের ধরন, কথার ভঙ্গি, আন্তরিকতা কিংবা পেশাদারিত্ব পরিবর্তনের সুযোগ আগে থেকেই ছিল। এবার সেই তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে অ্যাপল এই সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

নতুন সংস্করণে সিরির সঙ্গে যোগাযোগের একাধিক পদ্ধতিও যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা কথা বলে, পর্দায় লিখে, পাশের বোতাম চেপে কিংবা আলাদা সিরি অ্যাপ ব্যবহার করেও সহকারীকে নির্দেশ দিতে পারবেন। এ ছাড়া নতুন সংস্করণে রিমাইন্ডারস অ্যাপের আইকনেও পরিবর্তন আনা হয়েছে। তবে কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, হালনাগাদের পর তাদের কারও কারও ফোনে নতুন সিরি সাময়িকভাবে অদৃশ্য হয়ে গেছে বা তথ্য নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছে, যা মূলত এআইভিত্তিক অনুসন্ধান সুবিধা চালুর প্রস্তুতির অংশ বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্

1

কালকিনিতে শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার

2

আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

3

মোবাইল চোরকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ালো এলাকাবা

4

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

5

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর ও টাঙ্গাইলের যেসব এ

6

ছয় মাস পর পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ৪৩ বস্তা টাকা, ভাঙত

7

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, শিক্ষকদে

8

তদন্তে নির্দোষ প্রমাণিত সুজা ও সাদিয়া, মিথ্যা অভিযোগকারী ইভা

9

ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখল বাং

10

পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি: চট্টগ্রামে টানা বৃষ্টিতে ধসের শ

11

দেশে চিকিৎসা খরচের ৮০% রোগীর পকেট থেকে যায়: স্বাস্থ্য প্রতিম

12

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়

13

লাখো মানুষের ভিড়ে বাবার জানাজায় নেই ছেলে, কেন অনুপস্থিত ইর

14

দাজ্জালের ফেতনার চেয়েও বিপজ্জনক যে কাজ: ইসলামে ‘রিয়া’র ভয়াবহ

15

জর্ডান, কাতার ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা

16

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন

17

আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

18

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ: নেপচুন

19

নাজাফে জনসমুদ্র: খামেনির কফিন ঘিরে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’

20