|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

0 শেয়ার
নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার
সংক্ষেপে মূল তথ্য
  • নওগাঁর মহাদেবপুরে একাধিক মামলার আসামি এবং যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানো এবং সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

মিরপুরে মামুন বাহিনী প্রধান বিএনপি নেতা মামুন বহিষ্কার

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে মাসুদ উপজেলার পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সর্বশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদুর রহমান মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন
Advertisement
Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।