দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভারত, আলোচনায় প্রস্তুত পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভারত, আলোচনায় প্রস্তুত পাকিস্তান

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাব প্রকাশের পর শুরু হয়েছে নতুন ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ। জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সংক্রান্ত বক্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী ভারত ও চুক্তির অন্যতম অংশীদার পাকিস্তান। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা সার্বক্ষণিক কড়া নজর রাখছে।

সম্প্রতি সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কোনো প্রস্তাব এলে বাংলাদেশ তা ইতিবাচক হিসেবেই বিবেচনা করবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা কাঠামোতে যুক্ত হওয়ার আমন্ত্রণ পেলে তা সাদরে গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে এমন প্রকাশ্য আগ্রহের পরই বিষয়টি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে নয়াদিল্লির অবস্থান জানতে চাওয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে রণধীর জয়সওয়াল সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব বিস্তার করতে পারে, এমন প্রতিটি বিষয়ের ওপর তারা সার্বক্ষণিক দৃষ্টি রাখেন। একই প্রেস ব্রিফিংয়ে তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও ভারতের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করে স্মরণ করিয়ে দেন যে, নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের।

অন্যদিকে, বাংলাদেশের এমন আগ্রহের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চুক্তিটির অন্যতম উদ্যোক্তা পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, এই চুক্তিটি মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার একটি প্রতিরক্ষামূলক কাঠামো। বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়, তবে যৌথ নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করা হবে। তবে সমমনা দেশগুলোর জন্য উন্মুক্ত এই প্রতিরক্ষা কাঠামোটি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও নিশ্চিত করেছে ইসলামাবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় তরুণকে গুলি ও ২ হত্যা: সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুল

1

নারী ও কন্যাশিশুর বৈষম্য রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ডেপুটি

2

ক্রিকেট নয়, যেন এক নতুন শুরুর গল্প: হারারেতে টস জিতে বোলিংয়ে

3

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা যোগ্যতা প্রমাণ করেছেন: স

4

এক মাসে রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ২৩১৪ জন

5

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কপিলের শোতে কেন এমন বলেছিলেন

6

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

7

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

8

কর্ণফুলীতে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, কোস্টগার্ডের তৎপরতা

9

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ার

10

ছয় মাস পর পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ৪৩ বস্তা টাকা, ভাঙত

11

হোটেল সোনারগাঁওয়ে ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

12

ফ্রিল্যান্সিংয়ে কোটি টাকা আয়, মায়ের মুখের হাসিই সাইফুরের আসল

13

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, শিক্ষকদে

14

সুলতান’স ডাইনে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ

15

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

16

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের স্পিকারসহ শতাধিক দেশের প্রতিনি

17

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার সমীকরণ: ব্রাজিলের রেকর্ড ছুঁতে পা

18

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: সুরক্ষায় বিশেষজ্ঞ ডেন

19

নিরুপায় কর্মজীবী মা: ৫ বছরের মেয়েকে ঘরে তালাবদ্ধ রেখে স্কুলে

20