দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘জরুরি’ বললেন ন্যাটো প্রধান

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে ‘খুবই প্রয়োজনীয়’ বলে মন্তব্য করে এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সবসময় খোলা রাখা অপরিহার্য।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে মার্ক রুটে এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন যে, ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করা উচিত নয়। ইরান ইস্যুতে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের সমর্থন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে ওয়াশিংটনের হতাশা কেবল কয়েকটি পৃথক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়েছে।

মার্কিন এই হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। বাহিনীটির দাবি, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি বুশেহর প্রদেশের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ মোট ৮৫টি সামরিক স্থাপনা তাদের এই পাল্টা হামলার লক্ষ্যবস্তু ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট সূচকে আবারও পেছাল বাংলাদেশ, সঙ্গী এখন উত্তর কোরিয়া

1

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় ব্রাজিল সমর্থ

2

নিরিবিলি জীবনে স্বস্তি খুঁজে পেয়েছেন সারিকা

3

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

4

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১১

5

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড গড়লেন শাব

6

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা, ধ্বংসের দাবি

7

বিরোধী দলের কথা শুনলে এখন হাসিনার সুর মনে পড়ে: মির্জা ফখরুল

8

নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডে

9

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এ্যান

10

ট্রাম্পকে ‘পরাজিত মানুষ’ বললেন বাইডেন, তুললেন অযোগ্যতার অভিয

11

পরিস্থিতির উন্নতি হলেও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং থাকবে: বি

12

বেনজীরের কারামুক্তির 'আনুষ্ঠানিক তথ্য' নেই দুদকের কাছে, দাবি

13

শিশুদের সুরক্ষায় বড় সুখবর: এবার সরকারিভাবেই মিলবে টাইফয়েডের

14

জেলা ও উপজেলা পর্যায়ে যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ

15

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ইন্টারভিউ দিতে যাওয়া যুবকের

16

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

17

পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি: চট্টগ্রামে টানা বৃষ্টিতে ধসের শ

18

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

19

ভারী বৃষ্টিতে ডুবল ঢাকা, স্কুল পরীক্ষা স্থগিত ও চরম গণপরিবহন

20