দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্যামসাঙের ব্যর্থতার পরেও তিন ভাঁজের স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি অপোর

প্রযুক্তির বাজারে নতুন চমক আনতে এবার তিন ভাঁজের স্মার্টফোন বা 'ট্রাইফোল্ড' ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ওপো। দক্ষিণ কোরিয়ার বহুজাতিক টেক জায়ান্ট স্যামসাং এই ধরনের ডিভাইস বাজারে এনেও তা সাময়িকভাবে বন্ধ রাখায়, অপোর এই নতুন পদক্ষেপ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠেছে।

স্যামসাঙের পথ ও অপোর কৌশল

গত বছরের ডিসেম্বরে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড নামের তিন ভাঁজের ডিভাইস এনে তাক লাগিয়ে দিয়েছিল স্যামসাং। তবে অতিরিক্ত উৎপাদন খরচের কারণে মাত্র তিন মাসের মধ্যেই ফোনটির উৎপাদন ও বিক্রি আনুষ্ঠানিক ভাবে বন্ধ করতে বাধ্য হয় তারা।

স্যামসাঙের এই ব্যর্থতার পরেও তিন ভাঁজের ফোনের স্বপ্ন থেকে সরে আসেনি ওপো। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, ইতিমধ্যেই এই ডিভাইস পুরোপুরি তৈরি করে ফেলেছে চিনা সংস্থাটি। তবে বাজারে তা নিয়ে তাড়াহুড়ো না করে ধীরে চলো নীতি নিয়েছে তারা। গ্রাহকদের প্রতিক্রিয়া এবং বর্তমান দুই ভাঁজের ফোনের বাজার কেমন সাড়া ফেলছে, তা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে ওপো।

বাজারের প্রতিযোগিতা

ফ্লিপ ফোনের বাজারে স্যামসাং বা অ্যাপলের মতো বৃহৎ সংস্থাগুলো আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও ওপো দীর্ঘ সময় পিছিয়ে থাকতে চাইছে না। খুব শীঘ্রই তারা এই নতুন ট্রাইফোল্ড ডিভাইস বাজারে নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, চিনা সংস্থার এই অভিনব তিন ভাঁজের স্মার্টফোন প্রযুক্তি বাজারে কতটা প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ঘণ্টার লড়াই শেষে নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, ক্ষতিগ্রস্

1

ভারতে প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড বিজেন্দ্র গুপ্ত গ্রেপ্তার

2

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী: সমাজ সংস্কার ও জ্ঞানচর্চ

3

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্

4

প্রধানমন্ত্রীর চীন সফর সফল হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে চীনা রাষ

5

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দা

6

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যানবাহন ভাঙচুর, এলাকায় তী

7

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩১ মিলিমিটার বৃষ্টি: তলিয়ে গেছে

8

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪: সেরা ছবি ‘আর্টিকেল ৩৭০’, সের

9

সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন

10

আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠায় শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্ব

11

বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জামা

12

এক মাসে রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ২৩১৪ জন

13

চট্টগ্রামে ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি: তলিয়েছে সড়

14

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

15

প্রেসিডেন্ট হয়েই ক্রিপ্টোতে বাজিমাত, এক বছরে ট্রাম্পের আয়

16

আফগান সীমান্তে পাক বাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ২৯ জন নি

17

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্

18

ব্রাজিল বনাম জাপান ম্যাচ প্রেডিকশন | Brazil vs Japan World C

19

ইরানে বাহরাইন ও কুয়েতের নজিরবিহীন বিমান হামলা: মধ্যপ্রাচ্য ক

20