দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

শুক্রবার (১০ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কাজ সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত। একই সঙ্গে তিনি মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন তিনি। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।  

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি বন্যা পরিস্থিতি ও সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত তিনি সরকারকে অবহিত করবেন।  

দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে এই কাজে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ইন্টারভিউ দিতে যাওয়া যুবকের

1

জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে তোপের মুখে প্রধানমন্ত্রী

2

১৮০ সেকেন্ডের ম্যাজিক: চুয়েটে তরুণ বিজ্ঞানীদের চমকপ্রদ উদ্ভা

3

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, মামলা দায়

4

প্রাণ আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ: আবেদন করুন এ

5

বিশ্বমঞ্চের চাপই পারে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে: প্

6

ভোক্তাদের পকেটে টান: আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এ

7

পাহাড় বা ভূমিধস থেকে সুরক্ষায় কোরআন ও হাদিসে বর্ণিত ৩টি দোয়া

8

কেইপ ভার্ড ম্যাচের পর মেসির আত্মসমালোচনা: ‘ভুলত্রুটি শুধরে স

9

ভ্যানিশিং ম্যান রিটার্নস’: পলাশের বিপরীতে নজর কাড়লেন নতুন মু

10

আকাশ ছোঁয়ার স্বপ্ন মাটিতে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল সুপার

11

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী: সমাজ সংস্কার ও জ্ঞানচর্চ

12

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম

13

মিয়ানমারের মুসলিম গ্রামে বিমান হামলা, বিকট শব্দে কাঁপল টেকনা

14

আর্লিং হালান্ড: বাবার ক্যারিয়ার ধ্বংসের যে প্রতিশোধ ছেলে নিল

15

নরসিংদীতে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে অব্যাহতি

16

জার্মানিতে ৬২ দেশের জন্য অন-অ্যারাইভাল এন্ট্রি সুবিধা: কোন অ

17

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কপিলের শোতে কেন এমন বলেছিলেন

18

ব্যবসার অন্দরমহলে যখন খুশি ঢুকতে পারবেন কর কর্মকর্তারা, এনবি

19

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়

20