দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জায়েদ খান ও তাঁর ‘ডিগবাজি’ মিস করছেন শাহরিয়ার জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে বসেছে তারকাদের মেলা। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকেই সেখানে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। তবে এবারের এই জমজমাট আয়োজনে অনুপস্থিত রয়েছেন বিগত নির্বাচনগুলোর সবচেয়ে আলোচিত মুখ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

বর্তমানে সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের নির্বাচনে সশরীরে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে তিনি না থাকলেও এফডিসির নির্বাচনী আলোচনায় ঠিকই ঘুরেফিরে আসছে তাঁর নাম। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাঁর নানা কর্মকাণ্ড ও বহুল পরিচিত ‘ডিগবাজি’ নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এবার জায়েদ খানের সেই 'ডিগবাজি' ও তাঁর নির্বাচনী আমেজ মিস করার কথা জানালেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

এফডিসিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন জয়। এ সময় জায়েদ খানকে নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ হাসিমুখে তিনি বলেন, “জায়েদ খান একটি বিনোদনের নাম, যা আপনারা ও আমরা সবাই জানি। এবার জায়েদ খানের সবকিছুই মিস করছি। তাঁর নির্বাচন মিস করছি, তাঁর সেই বিখ্যাত ডিগবাজি মিস করছি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করে, এটা খুবই স্বাভাবিক।”

জায়েদ খানের সশরীরে অনুপস্থিতি প্রসঙ্গে জয় আরও যোগ করেন যে, মাঠে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় এখনো জায়েদ খানের উপস্থিতি বেশ ভালোভাবেই টের পাওয়া যায় এবং তিনি নিজে নিয়মিত জায়েদ খানকে ফলো করেন।

এবারের নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে নিজের চিরচেনা রসাত্মক ভঙ্গিতে জয় বলেন, “পরিবেশ তো শুধু ক্যামেরাই দেখতেছি, আমি তো ক্যামেরার বাইরে আর কিছু দেখতে পারছি না।”

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং এফডিসির ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তাঁর সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন-পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ প্রকল্পে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে এসিআই

1

ইরানে বাহরাইন ও কুয়েতের নজিরবিহীন বিমান হামলা: মধ্যপ্রাচ্য ক

2

ঢামেকের জরুরি বিভাগে দুই গ্রুপের সংঘর্ষ: দেড় ঘণ্টা চিকিৎসাসে

3

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

4

রামপুরায় তরুণকে গুলি ও ২ হত্যা: সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুল

5

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্

6

জর্ডান, কাতার ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা

7

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

8

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু মাহফুজ হত্যা: দীর্ঘ ১০ বছর পর ঘাত

9

ছাত্রবিক্ষোভের জয়: দাবি মেনে নিল ভারত সরকার, আন্দোলন প্রত্যা

10

কিশোর গ্যাং: প্রজন্মের জন্য অশনিসংকেত

11

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

12

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

13

আর্লিং হালান্ড: বাবার ক্যারিয়ার ধ্বংসের যে প্রতিশোধ ছেলে নিল

14

ওয়ানাড় ভূমিধস: শেষ নিখোঁজ ম্যানেজারের মরদেহ উদ্ধার, মোট প্রা

15

আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

16

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যানবাহন ভাঙচুর, এলাকায় তী

17

পুলিশের শীর্ষপদে বড় রদবদল: ঢাকা, রাজশাহী ও খুলনায় নতুন ডিআইজ

18

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামলেও স্বস্তি নেই: ঢাকার অর্থনীতিতে বড়

19

রান্নার সময় গরুর মাংস নীলচে-সবুজ! কারণ কী বলছেন বিজ্ঞানীরা?

20