দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক মাসুদ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্নবকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন আংশিক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত এই কমিটিতে শীর্ষ দুই পদের পাশাপাশি আরও তিনজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন , সিনিয়র সহসভাপতি মো. সানজিদুল ইসলাম (কৃষি অনুষদ, ১৭ ব্যাচ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুকুনুর জামান (ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২ ব্যাচ) এবং সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হাসান (অর্থনীতি বিভাগ, ২০ ব্যাচ)।

নতুন নেতৃত্বকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ডুবল ঢাকা: হাঁটু পানির ভোগান্তিতে নাকাল নগরবাসী

1

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যে পিভিসি পাইপ হাতে শিবিরকর

2

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে আন্দালিব রহমান পার্থ

3

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি | Nina Dobrev & Paul

4

রাঙামাটির সাজেকে আকস্মিক বন্যা: পাহাড়ের মেঘের দেশে আটকা পড়েছ

5

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন লি

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর: সংসদে সর্

7

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে গ্রাহকদের চরম ভো

8

আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

9

চট্টগ্রামের নালায় মিলল ১৩৫০ বুলেট, শীর্ষ সন্ত্রাসীর বাড়িতে ম

10

বার্লিনে সমকামীদের মিছিলে গাড়িচাপা: সন্দেহভাজন যুবক ‘আব্দুল’

11

মোবাইল চোরকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ালো এলাকাবা

12

জাপানের 'সূর্যডিম' এখন বাংলাদেশের মাটিতে, স্বপ্ন বুনছেন হাজা

13

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চ

14

ডিএসইতে বড় ছাঁটাই: ৪ ডিজিএমসহ চাকরি হারালেন ৪ কর্মী | DSE Jo

15

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এ্যান

16

ময়মনসিংহ সিটিতে ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

17

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

18

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে জিয়া-খালেদা-তারেকের বই রাখার

19

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই শিশুর পেট থেকে ৫ টাকার কয়েন অপসার

20