দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো তরুণের রক্ত ও প্রাণের বিনিময়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, ছাত্র-জনতা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি। সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার শিল্পকলা মিলনায়তনে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদের কার্যক্রম নিয়ে চরমোনাই পীরের ক্ষোভ

চরমোনাই পীর বলেন, চব্বিশের জুলাইয়ে হাজারো উদীয়মান তরুণ নিহত হয়েছে, অনেকে অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্ত ও জীবনের বিনিময়ে এই নতুন সংসদ গঠিত হয়েছে। দেশের মানুষের প্রত্যাশা ছিল, এই সংসদে দেশ ও জাতির প্রকৃত সমস্যা এবং সংস্কার নিয়ে আলোচনা হবে। জাতির মুক্তির পথ রচিত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সংসদে কেউ ওয়াশিং মেশিন চায়, আবার একদল আরেক দলের নিন্দাবাদ এবং ইতিহাসের খেরোপাতা উল্টাতে ব্যস্ত।

ইসলামী শাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে মন্তব্য

নিজ দলের নেতাকর্মীদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবরচিত আইনে কোনো দিন প্রকৃত শান্তি আসতে পারে না। বর্তমানে দেশে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই নীতি হিসেবে ইসলামের কথা বলে। তাই দলের কর্মীদের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিতে হবে।

এছাড়া পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু হয় কী করে? কোন বিবেচনায় তাদের পরীক্ষিত বন্ধু বলা যায়? আমরা সবার সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতামূলক সম্পর্ক চাই। তবে কেউ যদি আমাদের স্বাধীন দেশে আধিপত্য বিস্তার করতে আসে, তাহলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যালারিতে আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে ফিফা

1

ওটিটিতে সাবিলা নূরের নতুন চমক: আসছে কমেডি ফিকশন 'ফাইসা গেছি'

2

বন্যা আসছে ৫ জেলায়! আগামী এক সপ্তাহ কি চরম বিপদের মুখে দেশ?

3

কাঁধের ব্যথা কমাতে কার্যকরী ৫টি ঘরোয়া উপায়

4

সচল ফেসবুক ও ইনস্টাগ্রাম: আড়াই ঘণ্টার বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগ

5

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

6

সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’: গাইবে মা

7

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী আর নেই

8

খারাপ স্বপ্ন দেখলে কী করবেন? জেনে নিন হাদিসের সুস্পষ্ট নির্দ

9

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশ বাং

10

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

11

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে কত পেছনে মেসিরা? | Worl

12

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী ন

13

সংসদে দুটি নতুন আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাই শুরু

14

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

15

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই শিশুর পেট থেকে ৫ টাকার কয়েন অপসার

16

৮৫৬ জুলাই শহীদের নামে বৃক্ষ বিতরণ করলো ছাত্রশিবির

17

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের ‘প্ল্যান সি’ কি মধ্যপ্

18

আবার বাড়ছে হামের ধাক্কা: নতুন রোগী হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় দু

19

মেগা লড়াইয়ের প্রস্তুতি: ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নেমেই চেন

20