দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঘুষ নিয়ে আসামিকে ছাড়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক আসামিকে আটকের পর বিপুল অঙ্কের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে কামরুল হাসান নামের এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে তাকে প্রত্যাহার করে রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাত সাড়ে ১১টার দিকে প্রতাবপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া কৃষক লীগের এক ওয়ার্ড সভাপতি মতিন মিয়াকে আটক করেন এসআই কামরুল হাসান ও তার দল। অভিযোগ উঠেছে, আটকের পর মতিনের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পরদিন ২৩ জুন সকাল থেকেই ওই আসামি আত্মগোপনে চলে যান।

এই ঘটনার জেরে স্থানীয় নূর মোহাম্মদ নামের এক মুদি দোকানিকেও হুমকির অভিযোগ উঠেছে। ওই দোকানি পুলিশের কাছে আসামির বাড়ি চিনিয়ে দেওয়ায় আসামির ভাই তার দোকানে এসে গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সার্বিক বিষয়ে কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মো. আল আমিন জানান, ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়ায় এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

1

প্রথমবার পর্দায় রোমান্স করবেন বাস্তব জীবনের জুটি আলী-রিচা

2

১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

3

দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩,৩২৪ টাকা

4

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ার

5

নতুন পোশাকে ভিন্ন লুকে মাঠে বাংলাদেশ পুলিশ, ৫ আগস্টের পর আবা

6

নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডে

7

কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্র: মানবসভ্যতা কি ধ্বংসে

8

জুলাই থেকে স্মার্টফোনের দাম বাড়ছে ২০ থেকে ২৫ শতাংশ, শুল্কছা

9

এইচএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি, পোস্টিং ৮ জেলায়

10

ত্বকের সুরক্ষায় রাসায়নিক মুক্ত নিমের ফেসওয়াশ তৈরি করুন বাড়িত

11

১০,০০০mAh ব্যাটারি নিয়ে আসছে শাওমি রেডমি নোট ১৭ সিরিজ

12

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

13

মাতৃত্বের ছুটি শেষে সেপ্টেম্বরেই ফিরছেন বুবলী, নতুন ছবি ‘ঢাক

14

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একমত ইরান-পাকিস্তান, রাওয়ালপিন্ডিত

15

ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরাল সরকার, নতুন দায়িত্বে আনিছুর

16

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

17

৩৫ বছর পর ভোটে নির্বাচন: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফ

18

মেগা লড়াইয়ের প্রস্তুতি: ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নেমেই চেন

19

অফিশিয়ালি শুরু হলো ‘দ্য ফ্যামিলি... ম্যান’ সিজন ৪-এর কাজ! জা

20