দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফার কোন নিয়মের গ্যাঁড়াকলে বাঁচল আর্জেন্টিনা?

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে খেলোয়াড়দের তীব্র লড়াইয়ের দৃশ্য।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিসর। মেসিদের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসিদের প্রত্যাবর্তন নয়; বরং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই বেশি চর্চা হচ্ছে।

বিশেষ করে ম্যাচের ৫৮ মিনিটে মিসরের একটি গোল বাতিল হওয়ার পর থেকেই ফুটবল বিশ্ব কার্যত দুই ভাগে বিভক্ত। এক পক্ষের দাবি, ভিএআর এখানে প্রযুক্তির সীমা অতিক্রম করেছে, অন্যদিকে আরেক পক্ষের মতে, এটি ফিফার ভিএআর প্রটোকল অনুযায়ীই নেওয়া হয়েছে।

৫৮ মিনিটের সেই বিতর্কিত গোল বাতিল

ম্যাচের ৫৮ মিনিটে নিজেদের রক্ষণভাগ থেকে পাল্টা আক্রমণে ওঠে মিসর। দ্রুতগতির সেই আক্রমণের শেষ প্রান্তে নিখুঁত ফিনিশিংয়ে আর্জেন্টিনার জালে বল জড়ান মোস্তফা জিকো। গ্যালারিতে তখন ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার উল্লাসে মেতে ওঠেন মিসরীয় সমর্থকেরা। কিন্তু তাদের সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআরের পরামর্শে রেফারি গোলটি বাতিল করেন। কারণ হিসেবে দেখানো হয়, আক্রমণ শুরুর মুহূর্তে মাঝমাঠে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে বুট দিয়ে চাপ দিয়েছিলেন মিসরের মারওয়ান আতিয়া।

এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রব গ্রিন এবং সাবেক ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ। তাদের মতে, ঘটনাটি গোলপোস্ট থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটেছে এবং এটি আদৌ বড় কোনো ফাউল ছিল না। ভিএআর অপ্রয়োজনীয়ভাবে অনেক পেছনে গিয়ে গোল বাতিলের কারণ খুঁজেছে বলে তারা মন্তব্য করেন।

ফিফার নিয়ম ও ভিএআর প্রটোকল কী বলে?

সমালোচনার বিপরীতে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ফক্স স্পোর্টসের রেফারিং বিশেষজ্ঞ ড. জো মাখনিক। তার মতে, রেফারি আবেগ দিয়ে নয়, বরং ফিফার অফিসিয়াল ভিএআর প্রটোকল মেনেই সিদ্ধান্ত নিয়েছেন। ভিএআর প্রটোকলে এমন কোথাও বলা নেই যে ফাউলটি পাঁচ সেকেন্ড আগে বা ৭৫ গজের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ নতুন করে বলের দখল না পায় এবং একই ধারাবাহিক আক্রমণ থেকে গোল আসে, ততক্ষণ পর্যন্ত গোল বাতিল করা সম্ভব।

সালাহর পেনাল্টি কেন দেখা হলো না?

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার ডি-বক্সে মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়ার ঘটনাটি ভিএআরে না দেখা নিয়ে প্রশ্ন তুলেছেন মিসরীয় সমর্থকরা। এর ব্যাখ্যায় মার্ক ক্ল্যাটেনবার্গ জানান, ডি-বক্সের বাইরে ফাউল এবং পেনাল্টির ক্ষেত্রে ভিএআরেরানদণ্ড এক নয়। পেনাল্টি দেওয়ার জন্য ভিএআরকে একেবারে স্পষ্ট ও অকাট্য প্রমাণের প্রয়োজন হয়। সালাহর ক্ষেত্রে ঘটনাটি সেই মাত্রায় পৌঁছায়নি বলেই ভিএআর সেখানে হস্তক্ষেপ করেনি।

মাঠের আইনকানুন যাই বলুক, সিদ্ধান্তটি সঠিক ছিল নাকি ভুল এই বিতর্ক যে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনা হয়ে থাকবে তা বলাই বাহুল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় তরুণকে গুলি ও ২ হত্যা: সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুল

1

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের নোটিফিকেশন ফিচার, কাদের জন্য সুব

2

আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে: বিএসইসি চেয়ারম্যান

3

হোলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো দগদগে সেই রাতের ক্ষত

4

স্পেন-পর্তুগাল মহারণ গড়াতে পারে অতিরিক্ত সময়ে, রয়েছে টাইব্রে

5

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান জেনারেল ওয়

6

রান্নার সময় ভাত গলে গেছে? ফেলে না দিয়ে ঝরঝরে করুন ৩ জাদুকরী

7

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন ফেরান তরেস? দলবদলের বাজারে

8

খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া: আল-আকসায় নিষিদ্ধ জেরুজালেমের

9

হাম ও উপসর্গে দেশে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়াল

10

৯ জন ক্যাশিয়ার নেবে সুলতান’স ডাইন, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের স

11

২০২৭ সালের রোজা ও ঈদুল ফিতর কবে হতে পারে? জেনে নিন জ্যোতির্ব

12

Brazil vs Japan Prediction: ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজ

13

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

14

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করুন, সংসদে প্রস্তাব বিএনপি এমপির

15

রাজপথে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন: আশ্বাস পেয়ে অবশেষে আন্দোল

16

২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, বল ও গ্লাভস জয়ের দৌড়ে যারা এগিয়ে

17

জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত

18

লর্ডসের অনার্স বোর্ডের পর এবার এমসিসির আজীবন সদস্য তামিম ইকব

19

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন: মতিঝিলে শুরু হলো ৪ দিনব্যাপী বি

20