গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা দেশের মাটিতে হোক কিংবা প্রতিবেশী ভারতে, যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে সবার আগে জেলের ভাতই খেতে হবে।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই একজন অপরাধী হিসেবে তার কোনো বক্তব্যকে এই সরকারের আমলে নেওয়ার বা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করতে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় সব ধরনের কূটনৈতিক তৎপরতা ও আইনি প্রক্রিয়া পুরোদমে সচল রয়েছে।
মন্তব্য করুন