দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈদেশিক চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

সংগৃহীত

দলের বা ব্যক্তির স্বার্থকে বড় করে দেখে বিদেশিদের সঙ্গে কোনো চুক্তি করা হলে, সেই দেশ কখনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের পর যেসব বৈদেশিক চুক্তি সম্পন্ন হয়েছে, দেশের স্বার্থে তা দ্রুত জনগণের সামনে স্পষ্ট করার জোর দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) নগর আমেলার এক মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সভায় আবদুল কাইয়ূম অতীতের বিভিন্ন সরকারের বৈদেশিক নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু চুক্তি করে দেশকে কার্যত অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশেষ করে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তী সরকারের সময় আমেরিকার সঙ্গে হওয়া চুক্তিগুলোকে ‘দেশবিরোধী’ আখ্যা দেন তিনি। এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব চুক্তির মাশুল জাতিকে আরও বহু বছর গুনতে হবে। তাই দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এসব চুক্তির বিস্তারিত শর্ত ও বিষয়বস্তু জানার অধিকার এ দেশের সাধারণ মানুষের রয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের এই সহকারী মহাসচিব। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেশকে অস্থিতিশীলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, যিনি বর্তমানে সব মন্ত্রণালয়ের মুখপাত্রের মতো আচরণ করছেন, তিনি আসলে নিজের মূল দায়িত্বটাই ভুলে বসেছেন। জনগণের বিন্দুমাত্র নিরাপত্তা নিশ্চিত না করে সংসদে কেবল ‘মজার মজার ভাষণ’ দেওয়াটা একেবারেই বেমানান। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই মুহূর্তে আরও অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সাধারণ জনগণ।

নগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় আয়োজিত এই মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এবং অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতারা।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের অভ্যুত্থান-পরবর্তী সংঘাতে নিহত ছাড়াল ১ লাখ

1

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

2

পপকর্ন ও কর্ন চিপসে ক্যানসারের ঝুঁকি: সতর্ক করছেন গবেষকেরা

3

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম

4

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

5

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

6

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

7

স্বাধীন তিব্বতের দাবিতে জাতিসংঘ দপ্তরের সামনে যুবকের আত্মাহু

8

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

9

টেকনোর চমক: দাম কমল প্রিমিয়াম স্মার্টফোনের

10

ওয়ানপ্লাস ১৬ লিক: অক্টোবরে লঞ্চ ও ৯০০০ এমএএইচ ব্যাটারির সম্ভ

11

কেন ভেঙ্গেছিলো রানি ও ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

12

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খোলা

13

ইবাদতে স্বাদ ও প্রশান্তি পাওয়ার ৫টি কার্যকরী উপায়

14

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ: আবেদন করা যাবে আরও ৪ দিন

15

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়

16

যুদ্ধের মেঘ কাটবে কি? ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন কাঠামোগত চু

17

শিশুদের সুরক্ষায় বড় সুখবর: এবার সরকারিভাবেই মিলবে টাইফয়েডের

18

আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম

19

ট্রাম্পের এক দিনের ইউ-টার্ন: ইরান যুদ্ধ বন্ধের চোরাবালিতে আট

20