দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

খারাপ স্বপ্ন দেখলে কী করবেন? জেনে নিন হাদিসের সুস্পষ্ট নির্দেশনা

সারাদিনের কাজকর্ম আর মানসিক চাপ থেকে মুক্ত হয়ে মানুষ ঘুমের মধ্যে প্রশান্তি খোঁজে | ছবি: সংগৃহীত
সারাদিনের ক্লান্তি দূর করতে ঘুম মানুষের জন্য এক অমূল্য নেয়ামত। পবিত্র কোরআনেও ঘুমকে প্রশান্তির মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ঘুমের ঘোরে মানুষ অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখে, যা মনে তীব্র ভয় বা দুশ্চিন্তা তৈরি করে। ইসলামের দৃষ্টিতে স্বপ্ন কেবল অবচেতন মনের কল্পনা নয়; এর সুনির্দিষ্ট তাৎপর্য রয়েছে। বিশেষ করে খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে একজন মুসলিমের করণীয় কী, সে বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

হাদিসের বর্ণনা অনুযায়ী, স্বপ্ন মূলত তিন প্রকার। সহিহ মুসলিম শরিফের (হাদিস নম্বর: ৫৭০৮) বর্ণনা অনুযায়ী—প্রথমত, ভালো স্বপ্ন, যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে। দ্বিতীয়ত, শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন, যা মানুষের মনে কেবল ভয় ও দুর্ভাবনা তৈরি করে। আর তৃতীয়টি হলো, মানুষের নিজের দৈনন্দিন চিন্তাভাবনা ও মানসিক অবস্থার প্রতিফলন।

রাতে ঘুমের মধ্যে হঠাৎ খারাপ স্বপ্ন দেখলে আতঙ্কিত না হয়ে নবীজির (সা.) সুন্নাহ অনুসরণ করা উচিত। সহিহ বোখারি শরিফের (হাদিস নম্বর: ৬৯৯৫) বর্ণনা অনুযায়ী, হজরত আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত ,কেউ খারাপ স্বপ্ন দেখলে সে যেন দ্রুত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে (অর্থাৎ, 'আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম' পড়ে) এবং নিজের বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করে (প্রতীকী থুথু)।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, খারাপ স্বপ্নের কথা ভুল করেও কারও কাছে বলা যাবে না। হাদিসের নির্দেশনা অনুযায়ী, এই আমলগুলো যথাযথভাবে পালন করলে ওই দুঃস্বপ্ন সংশ্লিষ্ট ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে, কেউ যদি ভালো স্বপ্ন দেখে, তবে তা কেবল এমন মানুষকেই বলা উচিত, যে তাকে সত্যই ভালোবাসে।

এছাড়া ঘুমের মধ্যে ভয় পেলে বা দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে জেগে উঠলে পড়ার জন্য তিরমিজি শরিফে (হাদিস নম্বর: ৩৫২৮) একটি বিশেষ দোয়ার কথা বলা হয়েছে। দোয়াটি হলো— ‘আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন্ গাযাবিহী ওয়া ইকাবিহী ওয়া শাররি ই’বাদিহী ওয়ামিন হামাযাতিশ শায়াত্বীনি ওয়া আন ইয়াহযুরুন।’

এর অর্থ হলো: "আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অপকারিতা থেকে এবং শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব থেকে। আর তারা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ: আবেদন করুন এ

1

তুর্কিয়ে-সৌদি-পাকিস্তানের নতুন সামরিক জোট: কোন কোন দেশ যোগ

2

মেগা লড়াইয়ের প্রস্তুতি: ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নেমেই চেন

3

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস ট

4

ইরানে হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের, তবে কি খুলছে

5

ত্বকের সুরক্ষায় রাসায়নিক মুক্ত নিমের ফেসওয়াশ তৈরি করুন বাড়িত

6

ইউরোপে ১৪ কোটি টাকার বাড়ি কেনা কি সাধারণের সাধ্যে আছে? জানুন

7

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চ

8

রাজনৈতিক খোলস বদলে চাঁদাবাজি: মতিঝিলের ত্রাস বাপ্পি অবশেষে অ

9

বড় কেলেঙ্কারিতে মেসিদের ফুটবল অ্যাসোসিয়েশন! তদন্তে নামল মার্

10

অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য বানালেন সিরিয়ার প্রেসিডেন্ট

11

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

12

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল

13

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী আর নেই

14

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

15

গাজীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৬ নেতাকর্মী

16

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

17

গাজীপুরে ঘুষ নিয়ে আসামিকে ছাড়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

18

হোলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো দগদগে সেই রাতের ক্ষত

19

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

20