দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক

বর্তমান বাজারে সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে করমুক্ত আয়সীমা বার্ষিক ৬ লাখ টাকা করার জোরালো প্রস্তাব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মাসে ৫০ হাজার টাকার নিচে আয় করে একটি পরিবারের জীবন চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই সাধারণ চাকরিজীবী ও মধ্যবিত্তদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বর্তমানের ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে উপজেলা পর্যায়েও অনেক সক্ষম করদাতা রয়েছেন, তাই সেখানে কর আদায়ের প্রক্রিয়া আরও জোরদার করা উচিত। এর মাধ্যমে সরকারের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

নিজের মন্ত্রণালয়ের বাজেট নিয়ে কথা বলতে গিয়ে নুরুল হক জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে দক্ষ জনশক্তি তৈরি করা প্রয়োজন। মন্ত্রণালয়ের বাজেট কিছুটা কমলেও কাজের প্রয়োজনে পরবর্তীতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাড়তি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রস্তাবিত এই বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশনের বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রশংসা করেন। এছাড়া লন্ডনের মতো উন্নত দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে মডেলে রেখে দেশের স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে এগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা যেখানেই ধরা দিন না কেন, আগে যেতে হবে কারাগারে: শা

1

নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে বধ করে সেমিফাইনালে আর্জেন্টিনা

2

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে দেশে ফিরলেন আরও ১০৯ বাংলা

3

টান দিলেই উঠছে সড়কের পিচ, লালমাইয়ে কাজ বন্ধ করল এলজিইডি

4

খুলনায় পারিবারিক কলহে প্রাণ গেল ১০ম শ্রেণীর ছাত্রীর: বস্তাবন

5

যন্ত্রপাতি সংকটে অচল নীলফামারীর ১১ কোটির বর্জ্য শোধনাগার

6

বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা

7

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেলফি তুলল কুমিল্লার

8

আবার বাড়লো স্বর্ণের দাম: ভ্যাটসহ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হ

9

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তনের আভাস

10

২০২৭ সালের রোজা ও ঈদুল ফিতর কবে হতে পারে? জেনে নিন জ্যোতির্ব

11

কাঁধের ব্যথা কমাতে কার্যকরী ৫টি ঘরোয়া উপায়

12

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

13

হাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক

14

কোরআন তিলাওয়াত সুন্দর ও শুদ্ধ করবেন যে ৪ উপায়ে

15

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

16

মেঘনায় ৫ হাজার বস্তা খাদ্যশস্যসহ মালবাহী জাহাজডুবী, কোটি টাক

17

"এটা জঘন্য বিশ্বকাপ" ফিফার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইরান অধিনা

18

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

19

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

20