দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে দেশে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

মঙ্গলবার রাত সোয়া একটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট নামল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই ফ্লাইটে ছিলেন কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ জন বাংলাদেশি। এর মধ্য দিয়ে গত চার দিনেই দেশে ফিরলেন মোট ৩৬২ জন, আর শুধু জুন মাসেই কম্বোডিয়া থেকে ফিরেছেন ৫৮৩ জন ভুক্তভোগী।

লক্ষ্মীপুরের এক ভুক্তভোগী জানান, একটি রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র তাকে কম্বোডিয়ায় কম্পিউটার অপারেটরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তিনি পান মাত্র এক মাসের ভিজিট ভিসা, বৈধ কোনো কর্মভিসা মেলেনি কখনোই। উল্টো টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হয় একটি সাইবার স্ক্যাম কম্পাউন্ডে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম এখন মানবপাচারের এক ভয়াবহ রূপ নিয়েছে। উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কাজে যুক্ত করা হয়, আর টার্গেট পূরণে ব্যর্থ হলে তাদের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর তথ্য বলছে, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মসংস্থানের আশায় কম্বোডিয়া গিয়েছেন, যাদের বড় অংশই একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে ফেরত আসা ভুক্তভোগীদের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা, মৃত্যু বেড়ে ১৩৫৪

1

৭,১০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্ৎজ ডিসপ্লে নিয়ে হাজির মোটোরো

2

ইরানে বাহরাইন ও কুয়েতের নজিরবিহীন বিমান হামলা: মধ্যপ্রাচ্য ক

3

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ: উল্লাপাড়ায় বিএনপি নেতার দলীয় পদ

4

সালাতুত তাসবিহ: তাসবিহ গণনায় ভুল হলে শরিয়তের বিধান কী?

5

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাব

6

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

7

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন: মতিঝিলে শুরু হলো ৪ দিনব্যাপী বি

8

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দা

9

কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না আওয়ামী লীগকে: ঢাবিতে ছাত্র অধিক

10

ছয় মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বাড়ল ৯,৫৫৫ কোটি টাকা

11

মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ: এমবাপ্পে

12

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ার

13

মিয়ানমারের অভ্যুত্থান-পরবর্তী সংঘাতে নিহত ছাড়াল ১ লাখ

14

চীন-রাশিয়ার যৌথ মহড়া: এশিয়া-প্যাসিফিকে নতুন করে উত্তেজনার আশ

15

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এ্যান

16

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড গড়লেন শাব

17

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি মানা, কী আছে ১৯৮৪ সালের 'অতিথি নি

18

আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

19

নওগাঁয় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

20