দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ মোট তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থী পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীরা হলো সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে তারা চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাটে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।

মহানন্দা নদীতে নিখোঁজ যুবক অন্যদিকে, মহানন্দা নদীতে রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে মো. সাকিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে এবং সম্প্রতি তিনি আরব আমিরাত থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। বেলা আড়াইটার দিকে জাল ফেলার সময় তিনি পানিতে তলিয়ে যান।

উদ্ধার অভিযান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ২৯০ কিমি বেগে সুপার টাইফুন বাভির আঘাত, ব্যাপক সতর্কতা

1

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

2

ইরানে হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের, তবে কি খুলছে

3

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

4

ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার

5

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে

6

আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নে

7

ঢামেকের জরুরি বিভাগে দুই গ্রুপের সংঘর্ষ: দেড় ঘণ্টা চিকিৎসাসে

8

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন চেয়ারম্

9

শরীরজুড়ে আর্জেন্টিনার রং মেখে চা বিক্রি, সিরাজগঞ্জে অভিনব উন

10

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ: উল্লাপাড়ায় বিএনপি নেতার দলীয় পদ

11

বৃহস্পতিবার আসছে এলপিজি গ্যাসের নতুন দাম: জানুন বিস্তারিত

12

জমজমের পানি ও গোলাপজলে ধোয়া হলো পবিত্র কাবা শরিফ

13

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প: ৫৩

14

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

15

"এটা জঘন্য বিশ্বকাপ" ফিফার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইরান অধিনা

16

পুলিশ পদকের তালিকা যাচাইয়ে মিলল ত্রুটি, নতুন করে প্রস্তুতের

17

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়া

18

পুলিশের শীর্ষপদে বড় রদবদল: ঢাকা, রাজশাহী ও খুলনায় নতুন ডিআইজ

19

২৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ, ১৪০ রানে অলআউট | BD vs ZIM T

20