দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাবেন?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া প্রোফাইল ও জালিয়াতি ঠেকাতে নতুন এক উদ্যোগ নিয়েছে মেটা। এখন থেকে আসল ব্যবহারকারী শনাক্ত করতে সাধারণ ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনা মূল্যে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।

এই নতুন ব্যাজটি মেটার পেইড সাবস্ক্রিপশন সার্ভিস ‘মেটা ভেরিফায়েড’ থেকে সম্পূর্ণ আলাদা। এটি প্রমাণ করবে যে প্রোফাইলের পেছনে সত্যিই একজন রক্তমাংসের মানুষ রয়েছেন এবং তিনি নিজের পরিচয় যাচাই করেছেন।

কীভাবে পাওয়া যাবে এই ব্যাজ? নতুন এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করে পাঠাতে হবে। মেটা সেই ভিডিওটি ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাকা বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। মেটা জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

কারা পাবেন এই ভেরিফায়েড ব্যাজ? এই বিশেষ ব্যাজটি পেতে হলে ব্যবহারকারীকে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে:

  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

  • অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।

  • অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো অতীত ইতিহাস থাকা যাবে না।

কোথায় দেখা যাবে এই ব্যাজ? পরিচয় যাচাই সফল হলে এই ভেরিফায়েড ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হবে। প্রাথমিকভাবে ব্যবহারকারীর প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ে এটি দেখা যাবে। পরবর্তী সময়ে নিউজ ফিডেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।

সতর্কতা ও সীমাবদ্ধতা মেটা স্পষ্টভাবে জানিয়েছে, এই ব্যাজ কেবল পরিচয় যাচাইয়ের একটি প্রমাণ। এটি কোনো ব্যক্তির সততা, চরিত্র বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের আগের মতোই সতর্ক থাকতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশে এই ফিচারটি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এর বিস্তৃতি ঘটাবে মেটা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা: সমুদ্রবন্দরের সংকেত নামলেও

1

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি,

2

চিকিৎসার মাঝপথেই দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

3

জোড়া ভূমিকম্পের রেশ না কাটতেই ভেনেজুয়েলায় আবারও ৪.৯ মাত্রার

4

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

5

ব্রাজিল বনাম জাপান ম্যাচ প্রেডিকশন | Brazil vs Japan World C

6

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে ডায়েটে রাখুন আদা

7

আর্জেন্টিনাকে পেনাল্টিতে আটকানোর ছক ছিল পিকফোর্ডের পানির বোত

8

ত্বক ফর্সাকারী প্রসাধনীতে মারাত্মক বিষাক্ত উপাদান: বিএসটিআইয়

9

Vivo Banglaadesh ‘এইচআর এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

10

এনসিপির সমাবেশে ককটেল হামলা: অপরাধীদের শাস্তি দাবি গোলাম পরও

11

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

12

এবারও কি ইংল্যান্ডকে তাড়া করবে সিমিওনে? একাদশে জিউলিয়ানো!

13

ব্রাজিল সমর্থকের আত্মহত্যায় বিষণ্ণ অপূর্ব, দিলেন জরুরি বার্ত

14

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য: জরুরি লক্ষণগুলো চিনে রাখ

15

২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, বল ও গ্লাভস জয়ের দৌড়ে যারা এগিয়ে

16

নিখুঁত না হওয়া পর্যন্ত থামবেন না আমির! তৃতীয় বিয়ের পর ভাইরাল

17

নতুনদের জন্য বড় সুযোগ: স্নাতক পাসেই প্রশিকায় ৩০০ জনের চাকরি!

18

ভ্যাট আদায়ে 'শুভঙ্করের ফাঁকি': ভোক্তার দেওয়া ৯৭ শতাংশ অর্থই

19

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

20