দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশে ককটেল হামলা: অপরাধীদের শাস্তি দাবি গোলাম পরওয়ারের

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপ) পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এই কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল এই দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে যে ন্যক্কারজনক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং ঠিক পরপরই মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা এবং প্রশাসনের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতা প্রমাণ করে যে, এই ঘটনার সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাজশ থাকতে পারে। দেশবাসী মনে করে, প্রশাসনের পরোক্ষ সহায়তায় সন্ত্রাসীরা এমন বর্বরোচিত হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি বলে তিনি হুঁশিয়ারি দেন।

কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান জামায়াত নেতা। একই সঙ্গে বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য উদ্ঘাটন এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করার তাগিদ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বড় অভিযান: ১১০৪ টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, একজন

1

গর্ভাবস্থায় যেসব খাবার এড়িয়ে চলা উচিত এবং কিছু জরুরি স্বাস্থ

2

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন: মতিঝিলে শুরু হলো ৪ দিনব্যাপী বি

3

বিয়ের আগে টেলর সুইফটের ‘আসল রূপ’ জানালেন ট্র্যাভিস কেলসি ও ব

4

হুথি আক্রমণ ঠেকাতে কড়া হুঁশিয়ারি: ইরানের বিরুদ্ধে কঠোর সামরি

5

সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’: গাইবে মা

6

শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক

7

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

8

গাজীপুরে ঘুষ নিয়ে আসামিকে ছাড়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

9

মহেশখালীতে কারিগরি ত্রুটি: তিতাসের আওতাভুক্ত বিস্তীর্ণ এলাকা

10

জাতীয় ঐক্য ও বৈষম্যহীন আগামীর ডাক: জাতীয় পার্টির স্মরণসভায় ন

11

সকালের নাস্তায় যে ৭টি ভুল আপনার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়া

12

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মন

13

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি,

14

আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠায় শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্ব

15

ওটিটিতে সাবিলা নূরের নতুন চমক: আসছে কমেডি ফিকশন 'ফাইসা গেছি'

16

‘রোনালদো না খেললেই ভালো হতো’ বললেন স্পেনের কোচ

17

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, শিক্ষকদে

18

নিরিবিলি জীবনে স্বস্তি খুঁজে পেয়েছেন সারিকা

19

‘ফুটবলের জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’: মেসিদের জয়ে উচ্ছ্বসি

20