দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে পাক বাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ২৯ জন নিহত

আফগানিস্তান সীমান্তে এক বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের যৌথ নিরাপত্তা বাহিনী। রোববার (২৮ জুন) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজউর সীমান্ত এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধ প্রদেশে আফগান সন্ত্রাসীদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার জবাব দিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই স্থল অভিযান পরিচালনা করা হয়। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক ও জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তার শাখা গোষ্ঠী ‘জামাতুল আহরার’-এর সক্রিয় সদস্য ছিল। পাকিস্তান সরকার এই গোষ্ঠীকে সরকারিভাবে ‘ফিৎনা আল খারিজি’ নামে অভিহিত করে থাকে। রোববারের এই অভিযানে টিটিপির উচ্চপর্যায়ের শীর্ষ কমান্ডার এবং জামাতুল আহরারের অন্যতম প্রধান সংগঠক খান ফারোশ ওরফে জাবাল নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার রাতে সিন্ধ প্রদেশের রাজধানী করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে এক আত্মঘাতী সন্ত্রাসী হামলা ঘটে, যাতে রেঞ্জার্সের তিন কর্মকর্তা নিহত হন। সেই হামলার পর রেঞ্জার্স সদস্যদের পাল্টা প্রতিরোধে ৩ সন্ত্রাসী নিহত ও ১ জন আহত অবস্থায় গ্রেপ্তার হয়। ধৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা টিটিপির উপ-দল ‘জামাতুল আকবার’-এর সদস্য। এই ঘটনার পরই মূলত বাজউর সীমান্তে চূড়ান্ত অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজউর সীমান্তে চালানো এই যৌথ অভিযানটি মূলত আফগান সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ঘোষিত ‘অপারেশন গজব-লিল হক’-এর একটি অংশ। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে হত্যা এবং কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় আফগান সেনাবাহিনী, যার প্রেক্ষিতে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই অপারেশন ঘোষণা করেছিলেন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগে দুই দেশের সম্পর্ক চরম তিক্ততায় রূপ নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস ট

1

ভ্যানিশিং ম্যান রিটার্নস’: পলাশের বিপরীতে নজর কাড়লেন নতুন মু

2

ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরাল সরকার, নতুন দায়িত্বে আনিছুর

3

সচল ফেসবুক ও ইনস্টাগ্রাম: আড়াই ঘণ্টার বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগ

4

‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্

5

বগুড়ায় অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

6

স্যামসাং গ্যালাক্সি A27: নতুন মডেলে মিলল বড় তিনটি হতাশার খবর

7

বগুড়ার শাজাহানপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কারাগ

8

অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য বানালেন সিরিয়ার প্রেসিডেন্ট

9

মহিলাবিষয়ক অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৭৩১ জনের কর্মসংস

10

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ শ

11

আজকে নো ইন্টারভিউ, ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

12

ব্যবসার অন্দরমহলে যখন খুশি ঢুকতে পারবেন কর কর্মকর্তারা, এনবি

13

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

14

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

15

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর

16

সন্তান পালনে যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন মসজিদে নববীর

17

প্রবাসীদের জন্য সুখবর: আগামী মাসেই আসছে বিশেষ ‘প্রবাসী কার্ড

18

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য: জরুরি লক্ষণগুলো চিনে রাখ

19

মাদক নির্মূলে জিরো টলারেন্স: তথ্য দিলেই নগদ ৫ হাজার টাকা পুর

20