|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ৩০০ জন নিয়োগ, আবেদন করুন ৩১ জুলাইয়ের মধ্যে

0 শেয়ার
সংগৃহীত
সংগৃহীত
সংক্ষেপে মূল তথ্য
  • প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ৩০০ জন ‘শিক্ষানবিশ ক্রেডিট অফিসার’ পদে নিয়োগ চলছে।
  • স্নাতক পাস করা প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • বিস্তারিত দেখুন কালবেলায়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৩০০ জন ‘শিক্ষানবিশ ক্রেডিট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আকর্ষণীয় সুবিধা ও সপ্তাহে ২ দিন ছুটিতে নগদে চাকরি, আবেদন শুরু আজ

পদের নাম ও সংখ্যা

  • পদ: শিক্ষানবিশ ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম)

  • পদসংখ্যা: ৩০০ জন

    বিজ্ঞাপন
    Advertisement

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

  • ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে (ফলাফল প্রত্যাশীদের আবেদন করার প্রয়োজন নেই)।

  • কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বাণিজ্য বিভাগ থেকে স্নাতক এবং কম্পিউটার জানা প্রার্থীরা ‘ক্যাশ অফিসার’ হিসেবেও আবেদনের যোগ্য।

    বিজ্ঞাপন
    Advertisement

বেতন ও অন্যান্য সুবিধা

  • বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

  • ভাতা: মাসিক ২,৮০০ টাকা যাতায়াত ভাতা এবং ৬৫০ টাকা মোবাইল ভাতা প্রদান করা হবে।

  • স্থায়ী হওয়ার পরবর্তী সুবিধা: চাকরি স্থায়ী হওয়ার পর প্রশিকার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসাভাতা পাবেন। এছাড়া বছরে দুটি পূর্ণ ধর্মীয় উৎসব ভাতা এবং পয়লা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা (ধর্মীয় উৎসব ভাতার ৫০ শতাংশ) প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের খামের ওপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।