দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসাকেন্দ্রে (আইভ্যাক) প্রতিদিনের মতোই আজ রোববার সকাল থেকে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে ভিসাকেন্দ্রের ভেতরের সেবা নিয়ে বড় কোনো অভিযোগ না থাকলেও, অনলাইনে আবেদনের ‘স্লট’ বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে চরম ভোগান্তির কথা জানিয়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা। এমনকি দালালের মাধ্যমে স্লট পেতে অতিরিক্ত অর্থ লেনদেনের গুরুতর অভিযোগও করেছেন কেউ কেউ।

সকাল থেকেই যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারের সামনে নিজেদের নির্ধারিত কাজের অপেক্ষায় জড়ো হন শত শত আবেদনকারী। নতুন আবেদন জমা দেওয়া, পাসপোর্ট সংগ্রহ কিংবা চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য তৈরি হয় আলাদা আলাদা দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীদের ভিড় আরও বাড়তে থাকে।

আবেদনকারীদের একজন রাজধানীর বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া। ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আবেদন করতে এসে স্লট জটিলতায় পড়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “গত ২৩ জুন আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে পুনরায় আবেদন করেছি। কিন্তু স্লট পেতে সবচেয়ে বড় ঝামেলার সম্মুখীন হচ্ছি। যেখানে ভিসা ফি প্রায় ১৫৩০ টাকা, সেখানে একটি ডাবল এন্ট্রি স্লট নিতে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক নয়।” ভোগান্তি কমাতে প্রয়োজনে ভিসা ফি বাড়িয়ে হলেও আগের মতো অনলাইনে আবেদনের পরদিনই সরাসরি কাগজপত্র জমা দেওয়ার ব্যবস্থা চালু করতে ভারতীয় হাইকমিশনের প্রতি দাবি জানান এই যুবক।

ট্যুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা মোহাম্মদ আরাফাত রহমান জানান, তিনি আগেও ভারতে গিয়েছিলেন, তবে এবারের মতো এত ঝামেলা ও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা তাঁর আগে হয়নি। অন্যদিকে, চোখের চিকিৎসার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ থেকে প্রথমবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে লাইনে অপেক্ষা করতে দেখা যায় জয়ন্তী হালদার নামের এক নারীকে।

ভিসাকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের নিরাপত্তা ইনচার্জ মতিউর রহমান জানান, অন্যান্য দিনের তুলনায় আজ আবেদনকারীদের উপস্থিতি কিছুটা বেশি। বিশেষ করে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় থাকে। আবেদনকারীদের সুবিধার্থে এবং বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। তবে ভিড় থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ৩০০ জন নিয়োগ, আবেদন করুন ৩১ জ

1

সূচক ও লেনদেনের পতনে ডিএসইর মূলধন কমল ৯১৪ কোটি টাকা

2

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

3

পাহাড় বা ভূমিধস থেকে সুরক্ষায় কোরআন ও হাদিসে বর্ণিত ৩টি দোয়া

4

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ার

5

নারী ও কন্যাশিশুর বৈষম্য রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ডেপুটি

6

অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য বানালেন সিরিয়ার প্রেসিডেন্ট

7

গাজীপুরে ঘুষ নিয়ে আসামিকে ছাড়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

8

দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩,৩২৪ টাকা

9

এক দিনেই পুঁজিবাজারে শেয়ার বেচাকেনার নতুন সুযোগ: অনুমোদন দিল

10

পরিস্থিতির উন্নতি হলেও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং থাকবে: বি

11

ওয়ানপ্লাস ১৬ লিক: অক্টোবরে লঞ্চ ও ৯০০০ এমএএইচ ব্যাটারির সম্ভ

12

বজ্রপাতে এক যুগে ৩,৮৬০ মৃত্যু: কেন থামছে না প্রাণহানি?

13

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: সব মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গ

14

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন সৌদি ফুটবল প্রধান

15

বিশ্বকাপে ডিআর কঙ্গোর ঐতিহাসিক প্রথম জয়, প্রতিপক্ষ ইংল্যান্ড

16

সার্ভার বিপর্যয়ে স্থবির ফেসবুক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

17

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো.

18

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তি

19

ফিফার কোন নিয়মের গ্যাঁড়াকলে বাঁচল আর্জেন্টিনা?

20