
সৌদি আরবের মাটিতে আজ ২৭তম গালফ কাপের গ্রুপ টু এর তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। ম্যাচটিকে সামনে রেখে দুই দলের কোচই তাদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছেন। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে ইউএই এবং গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতার। তবে উভয় দলই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, গ্রুপ পর্বের টানা দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইয়েমেন ও বাহরাইন।
বাহরাইনের বিপক্ষে গত ম্যাচের একাদশ থেকে বড় ধরণের পরিবর্তন এনেছেন সংযুক্ত আরব আমিরাতের কোচ জ্লাতকো দালিচ। দলের কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে তিনি একাদশে ১০টি পরিবর্তন এনেছেন। আগের ম্যাচের দল থেকে কেবল রিচার্ড ও'কনর তার স্থান ধরে রাখতে পেরেছেন। অন্যদিকে তুলনামূলক কম পরিবর্তন এনেছেন কাতারের প্রধান কোচ হুলেন লোপেতেগি। তিনি ৫টি পরিবর্তন এনে একাদশে ৬ জন নিয়মিত খেলোয়াড়কে বহাল রেখেছেন।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের কোচই তাদের কৌশলগত পরিকল্পনা ও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। দল দুটির এই লড়াই মাঠের ফুটবলে দারুণ রোমাঞ্চ ছড়াবে বলে আশা করছেন ফুটবল বিশ্লেষকরা।
ইউএইর একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন হামাদ আল মুক্ববালি, রিচার্ড ও'কনর, সাসা ইভকোভিচ, খালিদ আল ধানহানি, খলিফা আল হাম্মাদি, আবদুল্লাহ হামাদ, ফ্যাবিও দে লিমা, আলী সালেহ, হারিব আবদুল্লাহ, লয়ান পেরেইরা ও সুলতান আদিল। অন্যদিকে কাতারের একাদশে রয়েছেন মাহমুদ আবু নাদা, পেদ্রো মিগুয়েল, তারেক সালমান, এডমিলসন জুনিয়র, আইয়ুব আল আলাউই, হোমাম আহমেদ, জাসেম গাবের, আহমেদ আল গানেহি, মোহাম্মদ মানা, আহমেদ ফাথি এবং আলমোয়েজ আলী।
গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচটি কেবল গ্রুপ শ্রেষ্টত্ব নির্ধারণের লড়াই নয়, বরং সেমিফাইনালের আগে নিজেদের শক্তি ও বেঞ্চের গভীরতা যাচাই করে নেওয়ার বড় সুযোগ। দুই কোচই তাদের সেরাটা দিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন শুবমান গিল
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।