দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। এই খাতকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই।

আজ মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে আটকে রাখলে চলবে না। এই খাতকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। এ ক্ষেত্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর, গবেষণানির্ভর ও পরিকল্পিত ভূমিকা নিতে হবে। ফাজিল ও কামিল শিক্ষাকে মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার।

মাদ্রাসা খাতের নানা সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না, বিশেষ করে ইসলামি শিক্ষায় দক্ষ শিক্ষক পাওয়া এখন বড় চ্যালেঞ্জ। তবে নতুন নিয়োগ পাওয়া কিছু শিক্ষকের বেতনসংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে। ভবিষ্যতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালুর মাধ্যমে বেতন পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু সনদ অর্জনের জন্য নয়, জ্ঞান, গবেষণা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। ফাজিল ও কামিল স্তরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং বিসিএসসহ বিভিন্ন জাতীয় সুযোগের সঙ্গে যুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সামনে আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদেশিক চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

1

সাতক্ষীরায় সরকারি খালের দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের

2

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

3

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

4

সাইপ্রাস বনাম মলদোভা ২০২৬: রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে সাইপ্রা

5

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া লাইভ স্কোর, একাদশ ও প্রেডিকশন ২০

6

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্ত

7

৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও নারীদের জন্য এলপিজি কার্ডের ঘ

8

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইল

9

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ

10

ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি অবৈধ ঘোষণা করে বাতিল ক

11

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা লাইভ ম্যাচ প্রেডিকশন ও এক

12

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক: হাকান ফিদানের হুঁশ

13

স্যামসাং গ্যালাক্সি A27: নতুন মডেলে মিলল বড় তিনটি হতাশার খবর

14

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রোমেরো: আর্জেন্টিনা শিবিরে

15

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করুন, সংসদে প্রস্তাব বিএনপি এমপির

16

স্বর্ণের দামে নতুন ইতিহাস: প্রথমবারের মতো ভরি ২ লাখ ৭০ হাজার

17

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

18

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

19

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

20