|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

মানবতাবিরোধী অপরাধে একরাম হত্যা: এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি শেখ হাসিনা

0 শেয়ার
মানবতাবিরোধী অপরাধে একরাম হত্যা: এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি শেখ হাসিনা
সংক্ষেপে মূল তথ্য
  • কক্সবাজারের টেকনাফে দেশজুড়ে আলোড়ন তোলা একরামুল হক ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে এরই মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়।
  • দীর্ঘ তদন্ত শেষে শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে এই ‘ফরমাল চার্জ’ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে দেশজুড়ে আলোড়ন তোলা একরামুল হক ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে এরই মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ তদন্ত শেষে শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে এই ‘ফরমাল চার্জ’ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের আবেদন খারিজ

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, টেকনাফে একরামুল হক নিহতের ঘটনাটি তদন্ত সংস্থা দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে তদন্ত করেছে। তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর সেই প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই শেষে রোববার এই আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত বাকি আসামিদের নাম এখনই প্রকাশ করছে না প্রসিকিউশন।

জানা গেছে, ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই চাঞ্চল্যকর মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
Advertisement

ফিরে দেখা: সেই রাতের মর্মান্তিক অডিও প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক।

নিহত হওয়ার কয়েকদিন পর একটি লোমহর্ষক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটিতে মৃত্যুর ঠিক আগমুহূর্তে ফোনে একরামুলের মেয়ের আর্তনাদ ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। বিচারবহির্ভূত ওই হত্যাকাণ্ড নিয়ে তখন দেশ-বিদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও ক্ষমতার পটপরিবর্তনের আগ পর্যন্ত এর কোনো সুষ্ঠু বিচার হয়নি।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।