দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

চলমান ভূরাজনৈতিক সংকট, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন ঘাটতির জেরে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে পাকিস্তান। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশটির বাণিজ্য ঘাটতি ২১ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৩৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) এই উদ্বেগের তথ্য প্রকাশ করেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

পিবিএসের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত জুন মাসে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। এটি ২০২৫ সালের জুনের তুলনায় ৫৭ শতাংশ এবং ২০২৬ সালের মে মাসের ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৬৪ শতাংশ বেশি। ২০২৫-২৬ পুরো অর্থবছরে পাকিস্তানের মোট আমদানি ব্যয় প্রায় ৮ শতাংশ বেড়ে ৬৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে; বিপরীতে মোট রপ্তানি আয় প্রায় ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলারে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষভাগ থেকে জুনের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়, যা পাকিস্তানের আমদানি বিলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া ভূরাজনৈতিক সংকটের কারণে পণ্য পরিবহন ও বিমা খরচ বৃদ্ধি এবং গত দুই বছরে দেশটিতে তুলা উৎপাদন কমে যাওয়ায় বিপুল পরিমাণ তুলা আমদানি করতে হওয়াও এই ঘাটতির অন্যতম প্রধান কারণ।

অন্যদিকে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতের কম দামের চাল ফিরে আসায় পাকিস্তানের প্রধান খাদ্যপণ্য বিশেষ করে চাল ও সবজি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় আঞ্চলিক বাণিজ্যও বড় ধাক্কা খেয়েছে। তবে আশার কথা হলো, কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার ২২ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৫ শতাংশে নামায় দেশটির গাড়ি ও শিল্প যন্ত্রপাতি আমদানির মাধ্যমে অভ্যন্তরীণ অর্থনীতি সচল হওয়ার ইঙ্গিত মিলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ৩ মামলার আসামি ছাত্রলীগ নেতা ওয়াসিম গ্রেপ্তার | Bogura

1

ইমাম আহমদ ইবনে হাম্বল: শাসকের বুদ্ধিবৃত্তিক আগ্রাসন ও অটল সং

2

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর: ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে

3

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু মাহফুজ হত্যা: দীর্ঘ ১০ বছর পর ঘাত

4

এক দিনেই পুঁজিবাজারে শেয়ার বেচাকেনার নতুন সুযোগ: অনুমোদন দিল

5

কিশোর গ্যাং: প্রজন্মের জন্য অশনিসংকেত

6

জমির উদ্দিন সরকার ছিলেন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ: ড

7

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক

8

বিশ্বকাপে ডিআর কঙ্গোর ঐতিহাসিক প্রথম জয়, প্রতিপক্ষ ইংল্যান্ড

9

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব: মসজিদে আগুন, ফিলিস্তি

10

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ

11

নেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাব

12

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ ম

13

কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম

14

শুধু সিম ট্রে খোলা নয়, ফোনবাক্সের ছোট সুচলো পিন দিয়ে করা যায়

15

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: সুরক্ষায় বিশেষজ্ঞ ডেন

16

বাবার মৃত্যুর পর প্রথম গোল, অশ্রুসিক্ত চোখে বাবাকে স্মরণ করল

17

ছাত্রবিক্ষোভের জয়: দাবি মেনে নিল ভারত সরকার, আন্দোলন প্রত্যা

18

সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: অপরিবর্তি

19

বিশ্বশান্তির বিশ্বস্ত কারিগর: জাতিসংঘে বাংলাদেশ পুলিশের গৌরব

20