|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: সব মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গঠনের নির্দেশ

0 শেয়ার
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: সব মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গঠনের নির্দেশ
সংক্ষেপে মূল তথ্য
  • 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬' উপলক্ষে দেশের প্রতিটি মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গঠনের জরুরি নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আসন্ন‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেশের প্রতিটি মাদ্রাসায়চারটি করে ফুটবল দলগঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং নিয়মিত অনুশীলনের ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠন সম্পন্ন করে বোর্ডে তথ্য পাঠানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখালেখি নিয়ে কোর্স, ফি ১৫ হাজার টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে এই মেগা টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন একই সময়ে দেশের সব এলাকায় টুর্নামেন্টের খেলা শুরু হবে। এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত দল গঠন করে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দল গঠনের রূপরেখা: বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রতিটি মাদ্রাসায় মোট চারটি দল গঠন করতে হবে:

বিজ্ঞাপন
Advertisement
  • দাখিল পর্যায় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি): একটি ছাত্র দল এবং একটি ছাত্রী দল।

  • আলিম পর্যায় (প্রথম ও দ্বিতীয় বর্ষ): একটি ছাত্র দল এবং একটি ছাত্রী দল।

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এজন্য গঠিত দলগুলোকে একজন অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব প্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করে বোর্ডের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় তথ্য পাঠাতে হবে। এছাড়া টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত করারও আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।