|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...

0 শেয়ার
বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...
সংক্ষেপে মূল তথ্য
  • অভিনেতা আরিফিন শুভ ও কেয়া পায়েলের বিয়ের খবর কি সত্যি?
  • ফেসবুকের ভাইরাল ছবির পেছনের আসল রহস্য এবং নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে বিস্তারিত জানুন এখানে।

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ঝড় তুলেছে চিত্রনায়ক আরিফিন শুভ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে শুভ বেশ ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছেন কেয়া পায়েলকে। আর সেই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, কেয়া পায়েলের সাথে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি।

ইলন মাস্কের তথ্যচিত্র নিয়ে ভেনিসে বিতর্ক, আইনি ব্যবস্থার হুমকি

এমন একটি পোস্ট দেখার পর মুহূর্তের মধ্যেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তবে কি সত্যি সত্যিই চার হাত এক হলো এই দুই তারকার? বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক কিছু পরিবর্তনের পর এই গুঞ্জন যেন আরও বেশি ডালপালা মেলে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে আসল সত্য। বাস্তবে কিন্তু শুভ ও কেয়া পায়েলের বিয়ে হয়নি। পুরো বিষয়টি আসলে তাদের আসন্ন একটি নতুন কাজের প্রচারণার অংশ।

বিজ্ঞাপন
Advertisement

ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হচ্ছে একটি নতুন ওয়েব ফিল্ম, যার নাম ‘হ্যাপিলি ম্যারিড’। আর এই ফিল্মেই প্রথমবারের মতো জুটি হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতমের পরিচালনায় এবং ছবিয়ালের প্রযোজনায় ইতিমিধ্যেই এই ওয়েব ফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হয়ে গেছে। একটি অসম সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি মূলত মোস্তফা সরয়ার ফারুকীর বিশেষ তত্ত্বাবধানে তৈরি হওয়া ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের একটি অংশ।

এদিকে সিনেমার প্রচারের জন্য এমন চমকপ্রদ কৌশল বেছে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ একে বেশ বুদ্ধিদীপ্ত ও আধুনিক প্রচার কৌশল হিসেবে বাহবা দিলেও, অন্য অংশটি আবার বেশ ক্ষুব্ধ। তাদের মতে, দর্শকদের এভাবে বিভ্রান্ত করে কোনো কিছুর প্রচার চালানো মোটেও ঠিক নয়। অনেকেই একে ‘সস্তা’ পাবলিসিটি স্টান্ট বলেও সমালোচনা করছেন।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।