|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীতে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃষিমন্ত্রী

0 শেয়ার
কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীতে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃষিমন্ত্রী
সংক্ষেপে মূল তথ্য
  • কৃষিপণ্য রপ্তানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে রাজধানীর গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে।
  • বিস্তারিত জানিয়েছেন কৃষিমন্ত্রী।

জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

দেশের কৃষিপণ্য রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও বিশ্বমানের করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে কৃষিপণ্য রপ্তানির সব ধরনের প্রক্রিয়া এক জায়গা থেকেই সম্পন্ন করা যাবে। এ লক্ষ্যে রাজধানীর গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে মঙ্গলবার (৭ জুলাই) থেকে কোয়ারেন্টাইন অফিস ও ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা জানান।

বিজ্ঞাপন
Advertisement

মন্ত্রী জানান, কৃষিপণ্য রপ্তানির সুবিধার্থে এখানে একটি পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হচ্ছে। ফলে রপ্তানিকারকেরা একই স্থান থেকে তাদের কৃষিপণ্য ধোয়ামোছা (ওয়াশ), শোধনাগার, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে। পাশাপাশি রপ্তানি করা ফল বিমানবন্দরে সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার (টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আম বা অন্যান্য পচনশীল কৃষিপণ্যের গুণগতমান ঠিক থাকে।

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, চীন ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ থেকে কিছু কাঁঠাল নিয়েছে এবং আমদানিতে বেশ আগ্রহ দেখিয়েছে। এছাড়াও জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহী। আন্তর্জাতিক এই বাজারগুলো ধরতে হলে বিশ্বমানের প্যাকিং ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

দেশে বর্তমানে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু আম নয়; লিচু, কাঁঠাল, পেঁপে, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য এই ভিএইচটি সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা সম্ভব হবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বাড়ানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন
Advertisement

রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জনই কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির মূল চাবিকাঠি। এছাড়া রপ্তানির খরচ কমাতে বিমানভাড়া কমানো এবং কার্গো স্পেস সংরক্ষণের বিষয়েও বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।