|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

0 শেয়ার
অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির
অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির
সংক্ষেপে মূল তথ্য
  • কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
  • আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়।
  • আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিন আসামি। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে তুহিন, ফাহাদ ও কামরুল নামের ওই তিন ব্যক্তি নিজেদের অপরাধের দায় স্বীকার করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লায় শিক্ষকপুত্রের রহস্যজনক হত্যা, থানায় মামলা দায়ের

গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশি তৎপরতায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সিয়াম নামের অপর এক আসামিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আসামিরা আদালতে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করলে আইনি নিয়ম অনুযায়ী তাদেরকে ভালোভাব চিন্তা-ভাবনা করার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।

হত্যাকাণ্ডের নেপথ্যে আইফোন ছিনতাই

আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিরা জানায়, অপ্রতিমের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তারা তাকে ঘিরে ধরে। অপ্রতিম ফোনটি দিতে বাধা দিলে আসামিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার পর বাঁশ দিয়ে পিটিয়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
Advertisement

আরও পড়ুন: সরকারি চাকরি পাওয়ার পর প্রবাসীকে তালাক, আদালতে মামলা

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অপর আসামি সিয়ামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী সংস্থা।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।