
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের বাস ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাথে বৈঠকে বসেছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই বৈঠকে বাস পরিচালনা ব্যয় বৃদ্ধি এবং নতুন ভাড়ার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ভাড়া সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। এর আগে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের ওপর প্রভাব পড়েছিল। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে বাড়ল জ্বালানি তেলের দাম
বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে জ্বালানি তেলের নতুন দামের কারণে পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সে অনুযায়ী ভাড়া কী হারে সমন্বয় করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে ভাড়া এখনো চূড়ান্ত হয়নি।
বৈঠকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ৬ টাকা ভাড়া সমন্বয়ের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, তেলের দাম বাড়ার কারণে পরিবহন খাত টিকিয়ে রাখতে ভাড়া সমন্বয় করা জরুরি। মালিক সমিতির পক্ষ থেকে সব বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। এখন বিআরটিএ কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
বর্তমানে নতুন ভাড়া কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বিআরটিএ জানিয়েছে, মালিকদের প্রস্তাব ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যে ভাড়ার নতুন তালিকা প্রকাশ করা হবে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দেশের গণপরিবহন খাত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।