|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

ভরা মঞ্চে গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা

0 শেয়ার
ভরা মঞ্চে গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা
সংক্ষেপে মূল তথ্য
  • বলিউড অভিনেতা গোবিন্দের একাধিক পরকীয়া ও সম্পর্কের গুঞ্জন নিয়ে রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চে বিস্ফোরক মন্তব্য করলেন স্ত্রী সুনীতা আহুজা।
  • বিস্তারিত জানুন।

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন ও পরকীয়ার গুঞ্জন নিয়ে এবার ভরা মঞ্চে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ ২’ (Lock Upp 2)-এর উদ্বোধনী পর্বে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তিনি অতীতের নানা টানাপোড়েন ও গোবিন্দের একাধিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে মুখ খোলেন।

এক ছবির পরেই কেন অভিনয় ছাড়েন শাহরুখ খানের নায়িকা গায়ত্রী জোশি?

অনুষ্ঠানে সুনীতা জানান, তারকাদের জীবনে পরকীয়া থাকাটা নতুন কিছু নয়, তবে সম্পর্কের কঠিন সময়গুলোতে সঙ্গীর পাশে থাকাটাই আসল ভালোবাসা। গোবিন্দের সম্পর্কের সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি রসিকতা ও ক্ষোভের মিশেলে বলেন, “যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনাকে সব কিছু সহ্য করতে হয়। গোবিন্দ জীবনে কতগুলো পরকীয়া করেছে? আপনি প্রশ্ন করলে এই উত্তর আমি দিতে পারব না। অনেক সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের পরকীয়া থাকে, সেটা ঠিক কথা। আমার মনে হয়, এত বছর ধরে গোবিন্দকে সাপোর্ট করার পরে, পরের জন্মে আমি তার মতো ছেলে হওয়ার যোগ্য।”  

বিজ্ঞাপন
Advertisement

কথাপ্রসঙ্গে সুনীতা গোবিন্দের পায়ে গুলি লাগার পুরোনো একটি দুর্ঘটনার কথাও টেনে আনেন। তিনি মন্তব্য করেন, জীবনে অন্য কেউ (তৃতীয় ব্যক্তি) চলে আসলেই এমন দুর্ঘটনা ঘটে। সে সময় বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে সুনীতাই রাগের মাথায় গোবিন্দকে গুলি করেছিলেন। এই পুরোনো গুঞ্জন নিয়ে ভরা মঞ্চে ঠাট্টা করে তিনি বলেন, তিনি নিজে বন্দুক চালালে কখনো লক্ষ্যভ্রষ্ট হন না। দীর্ঘদিন ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে নানা গুঞ্জন চললেও, সুনীতার এই মন্তব্যের পর তা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।