|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই: বাদ পড়বেন ১৫ বছরের কমবয়সী ও অসুস্থরা

0 শেয়ার
২০২৭ সালের হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই: বাদ পড়বেন ১৫ বছরের কমবয়সী ও অসুস্থরা
সংক্ষেপে মূল তথ্য
  • ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই।
  • এবার ১৫ বছরের কমবয়সী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজে গমনে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই থেকে। তবে এবারের হজে বেশ কিছু কঠোর স্বাস্থ্য ও বয়সবিধি আরোপ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নতুন বিধিমালা অনুযায়ী, ১৫ বছরের কমবয়সী শিশু-কিশোর এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি এবার হজে যেতে পারবেন না।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এবারের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছুদের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদ্মায় পানি বৃদ্ধি: ঈশ্বরদীতে নদীপাড়ের মানুষের মাঝে তীব্র আতঙ্ক

নিবন্ধনের খরচ ও প্রক্রিয়া সরকারি বা বেসরকারি যে মাধ্যমেই হোক না কেন, হজের প্রাথমিক নিবন্ধনের জন্য জনপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
Advertisement

কারা হজে যেতে পারবেন না? 

এবার হজযাত্রীদের শারীরিক সক্ষমতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ১৫ বছরের নিচে কেউ হজে অংশ নিতে পারবে না।

পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ এবং স্নায়বিক বা মানসিক ব্যাধিতে (যেমন- ডিমেনশিয়া) আক্রান্ত রোগীরা হজের জন্য অযোগ্য বিবেচিত হবেন। যেসব ক্যানসার রোগী বর্তমানে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি নিচ্ছেন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

বিজ্ঞাপন
Advertisement

এছাড়া যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্তদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। গর্ভাবস্থার শেষ দুই মাস কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজের জন্য প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস সনদ পাবেন না।

কোথায় ও কীভাবে নিবন্ধন করবেন? হজে গমনেচ্ছুরা সরকারি ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) নিজস্ব ইউজার আইডি তৈরি করে ঘরে বসেই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ এবং ঢাকা হজ অফিসেও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

সরকারি মাধ্যমের যাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমের যাত্রীদের নিজ নিজ হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। নিবন্ধনের সময় হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।