দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতে সম্পদ ও জনবলের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের ডাক্তার ও নার্সরা তাঁদের পেশাগত যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আজ ৫ জুলাই (রোববার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গড়ে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। এমন পরিস্থিতিতে একজন ডাক্তারের পক্ষে এক কক্ষে থাকা ২০ থেকে ৪০ জন রোগীর সঠিক যত্ন নেওয়া কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। এত চাপ সত্ত্বেও আমাদের চিকিৎসকরা নিরলসভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

বিজ্ঞানী ও গবেষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী সবচেয়ে বড় উপাদান। একটি সুস্থ জাতি ছাড়া কখনোই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। তাই নতুন নতুন গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত।

চিকিৎসাক্ষেত্রে দেশীয় উদ্ভাবনের প্রশংসা করে তিনি নিউমোনিয়া আক্রান্ত নবজাতকদের জীবন রক্ষায় দেশের একজন চিকিৎসকের তৈরি করা মাত্র ৩০০ টাকার একটি সাশ্রয়ী প্রযুক্তির উদাহরণ দেন। এই সিস্টেমটি ফুসফুস পরিষ্কার রেখে শিশুদের অক্সিজেন গ্রহণ নিশ্চিত করে। তবে স্বাধীনতার ৫৩ বছর পার হওয়ার পরও কাঁচি থেকে শুরু করে প্যাথলজিক্যাল টেস্টের আধুনিক যন্ত্রপাতি আমদানির ওপর নির্ভরশীলতা বজায় থাকায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। এর প্রধান কারণ হিসেবে সঠিক উদ্যোগ ও ধারাবাহিক সহায়তার অভাবকে দায়ী করেন মন্ত্রী।

চিকিৎসা খাতের আমদানিনির্ভরতা কমাতে স্থানীয় প্রযুক্তি ও সরঞ্জাম তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, একদল বিজ্ঞানী ও প্রকৌশলী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দেশীয় প্রযুক্তিতে দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির প্রকল্প উপস্থাপন করেছেন। এর মধ্যে একটি দুর্গম গ্রামীণ অঞ্চলের জন্য এবং অন্যটি দূরপাল্লার যাতায়াতের জন্য। আগামী ৪ বছরের মধ্যে এই প্রকল্পকে চূড়ান্ত রূপ দিতে সরকার সম্পূর্ণ অর্থায়ন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির আওতায় দেশের প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি দেশের বিজ্ঞানী ও গবেষকদেরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

1

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

2

গ্যালারিতে বসে মেসিদের জয় উদযাপন করলেন তারকা দম্পতি নাঈম-নাদ

3

সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ

4

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত

5

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

6

ইউরোপে ১৪ কোটি টাকার বাড়ি কেনা কি সাধারণের সাধ্যে আছে? জানুন

7

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

8

নতুন করে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আলেমদের লক্ষ্যবস্তু করা হচ্ছ

9

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের স্পিকারসহ শতাধিক দেশের প্রতিনি

10

আবার বাড়ছে হামের ধাক্কা: নতুন রোগী হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় দু

11

রাইট শেয়ার কী এবং শেয়ারবাজারের বিনিয়োগকারীরা কেন দ্বিধায়?

12

কোরআন তিলাওয়াত সুন্দর ও শুদ্ধ করবেন যে ৪ উপায়ে

13

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও শাস

14

আকিজ বশির গ্রুপে ইঞ্জিনিয়ার নিয়োগ: সুযোগ থাকছে অভিজ্ঞতা ছাড়া

15

জুনিয়ার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে আকিজ গ্রুপ

16

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চ

17

পাহাড় বা ভূমিধস থেকে সুরক্ষায় কোরআন ও হাদিসে বর্ণিত ৩টি দোয়া

18

আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে: বিএসইসি চেয়ারম্যান

19

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

20