দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন সফর ও গ্লোবাল কোয়ালিশন সামিট ২০২৬

সম্মেলনে ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশগ্রহণ করে শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নিয়েছেন। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এই সম্মেলনে ডা. জুবাইদা রহমান চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ যেমন ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর কথা উল্লেখ করেন। তিনি জানান, এই কার্ডগুলোর মাধ্যমে পরিবারগুলোকে আর্থিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি শিশুদের জন্য একটি নিরাপদ ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল যুগে রূপান্তরের প্রচেষ্টাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিটি দেশের ভবিষ্যৎ তার শিশুদের জীবনেই লেখা থাকে। একজন চিকিৎসক হিসেবে আমি শিশুদের প্রাথমিক পর্যায় থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, বর্তমান সরকার নারীদের স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সম্মেলনে তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। সম্মেলনের ফাঁকে তিনি শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসইতে বড় ছাঁটাই: ৪ ডিজিএমসহ চাকরি হারালেন ৪ কর্মী | DSE Jo

1

জাপানের বিপক্ষে নেইমার কি খেলবেন? যা জানালেন কোচ আনচেলত্তি

2

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

3

ওটিটি ও থিয়েটারে এই সপ্তাহের নতুন ছবি ও সিরিজ

4

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

5

চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর, পাশে দাঁড়িয়ে সাহস দিলেন নেইমার

6

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

7

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিল অবৈধ: হাইকোর্ট

8

তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সংসদে সরকারি দলের সভা

9

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

10

তরুণ প্রজন্মের অকাল বার্ধক্যই কি ক্যানসার বৃদ্ধির নেপথ্যে? গ

11

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

12

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র সরবরাহ: আজ রাতে ইরানে ‘

13

কাতার বনাম সুইজারল্যান্ড: এক্সট্রা টাইমে কাতারের গোলে ১-১ সম

14

বার কাউন্সিল এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

15

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

16

নানা কৌশলে কারাগারে ঢুকছে মাদক, কারারক্ষীদের একাংশও জড়িত

17

নারীদের জন্য ‘পিংক বাস’ চালুর ঘোষণা

18

চ্যাটজিপিটির সাথে গল্প করছেন? সাবধান! যে ৫টি তথ্য দিলে পড়তে

19

দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ভাতার উদ্যোগ, প্রধানমন্ত্রী

20