|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

বাগদান নাকি প্রেম? নিজের অবস্থান জানালেন অভিনেত্রী নীহা

0 শেয়ার
নাজনীন নীহা । ফেসবুক
নাজনীন নীহা । ফেসবুক
সংক্ষেপে মূল তথ্য
  • ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন নিয়ে শুরু হওয়া বাগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা।
  • বর্তমান সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের জেরে আবারও আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এঙ্গেজড’ হিসেবে হালনাগাদ করার পরপরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তবে সেই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

এক ছবির পরেই কেন অভিনয় ছাড়েন শাহরুখ খানের নায়িকা গায়ত্রী জোশি?

নীহার ভাষ্য বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নীহা বলেন, “আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি ‘এনগেজড’। তার মানে আমি এখন আর সিঙ্গেল নই। কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। বাকিটা সময় হলে জানতে পারবেন।”

নিজের অবস্থান সম্পর্কে স্বচ্ছতা বজায় রেখে তিনি আরও বলেন, “আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো আমি এখন আর সিঙ্গেল নই। এই তথ্যটা কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। ঠিক তেমনি উপযুক্ত সময় এলে সেই মানুষটির পরিচয়ও জানাব।”

বিজ্ঞাপন
Advertisement

গুঞ্জন ও বাস্তবতা এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো হাতের ছবি পোস্ট করায় বিয়ের গুঞ্জন উঠেছিল। পরে অভিনেত্রী জানিয়েছিলেন, সেটি ছিল নাটকের প্রচারণার অংশ। তবে এবার সম্পর্কের বিষয়টি নিজেই স্বীকার করলেও, সঙ্গীর পরিচয় এখনই প্রকাশ করতে নারাজ নীহা।

২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করা নাজনীন নীহা অল্প সময়েই ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’ এবং সবশেষ ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘মায়াপাখি’র মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

Mohammad Sujan
Mohammad Sujanভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

Advertisement
Advertisement
বিজ্ঞাপন
Advertisement
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।